বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৪ জুলাই ২০২৫ ১৭ : ৫২Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: আহমেদাবাদ থেকে লন্ডনগামী এআই১৭১ বিমান দুর্ঘটনার ধাক্কার রেশ জনমানসে এখনও কাটেনি। ১২ জুনের সেই মর্মান্তিক ট্র্যাজেডিতে প্রাণ হারিয়েছেন ২৪১ জন যাত্রী ও কর্মী। এই শোকস্তব্ধ মুহূর্তে একদিকে যেমন প্রশ্ন উঠেছে এয়ার ইন্ডিয়া-র নিরাপত্তা ও পরিচালনায়, তেমনই আবার কেউ কেউ সাহস, শ্রদ্ধা ও আত্মবিশ্বাসের বার্তা দিয়েছেন—নির্মম বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে।
এমন আবহেই নজর কেড়েছেন বর্ষীয়ান অভিনেতা কনওয়ালজিৎ সিং। নিজেই ইনস্টাগ্রাম ভিডিও পোস্ট করে জানান—“ এয়ার ইন্ডিয়ার বিমানে চেপে কলম্বো যাচ্ছি। উইল বানিয়ে ফেলেছি!” যদিও উক্তিটি মজার, তবে এই হাস্যরসের মোড়কে একটা গভীর ব্যঙ্গ লুকিয়ে রাখলেন তিনি। নেটিজেনরা কমেন্টে হেসে গড়াগড়ি খেলেও, উপেক্ষা করা গেল না অভিনেতার কথার ভিতরে থাকা লুকিয়ে থাকা তীক্ষ্ণ খোঁচা।
অন্যদিকে অভিনেত্রী রবিনা ট্যান্ডন তুলে ধরলেন এক অন্যরকম আবেগ—“নতুন শুরু… সবরকম বিপদ কাটিয়ে ফের নতুন করে চলার উদ্যম…” লিখে অভিনেত্রী জানিয়েছিলেন, কীভাবে তিনি এখনও এয়ার ইন্ডিয়া-তে ভরসা রাখেন। যাত্রী-ক্রুদের মুখে "শোকের হাসি", চোখে অভিব্যক্তির নীরব বন্ধন—রবিনার এই লেখা যেন বিমানে বসেই কেউ হৃদয় উজাড় করে লিখেছেন।
জনপ্রিয় কৌতুকশিল্পী বীর দাস-ও এয়ার ইন্ডিয়া কর্মীদের পাশে দাঁড়িয়েছেন। বললেন—“এটা এক কান্নার দিন বহু পরিবারের জন্য। আমি সব সময় এয়ার ইন্ডিয়া-র সঙ্গে উড়েছি। ওরা নিখুঁত না হলেও, ওরাই সবচেয়ে ভাল কেবিন ক্রু—এটা চোখ বন্ধ করে বলি।”
আহমেদাবাদে ভয়াবহ এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনা এক ঝলকে—
দুর্ঘটনার তারিখ: ১২ জুন, ২০২৫
উড়ান: এআই১৭১ (AI171) (আহমেদাবাদ থেকে লন্ডন)
বিমান: বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার
মৃত: ২৪১
জাতীয়তা: ১৬৯ ভারতীয়, ৫৩ ব্রিটিশ, ৭ পর্তুগিজ, ১ কানাডিয়ান
বেঁচে থাকা একমাত্র ব্যক্তি: বিশ্বাশ কুমার রমেশ, সিট নম্বর ১১এ, সামান্য আঘাত পেলেও প্রাণে বেঁচে যান।
এই মুহূর্তে প্রশ্ন একটাই— এয়ার ইন্ডিয়া কি হারানো আস্থা ফিরিয়ে আনতে পারবে? যেখানে একদিকে অভিনয় জগতের ব্যক্তিত্বেরা পাশে দাঁড়াচ্ছেন এই বিমান সংস্থার, অন্যদিকে সাধারণ যাত্রীদের মনে এখনও ভয় আর সংশয়। কনওয়ালজিৎ-এর ঠাট্টা, রবিনার আবেগ আর বীর দাসের কৃতজ্ঞতা—তিনটি আলাদা সুর হলেও, একটাই কথা বলছে—“ভয় পেলে চলবে না, কিন্তু ভুলে যাওয়াও নয়।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি