বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৪ জুলাই ২০২৫ ১৭ : ২৩Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ভারতের অন্যতম অটোমোটিভ টেকনোলজি সংস্থা সোনা বিএলডব্লিউ প্রিসিশন ফোর্জিংস লিমিটেড সোনা কমস্টার (Sona Comstar)-এর চেয়ারম্যান সঞ্জয় কাপুরের মৃত্যু হয়েছে গত মাসেই। ইংল্যান্ডে একটি পোলো ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে ৫৩ বছর বয়সে তাঁর আকস্মিক মৃত্যু ঘটে। কর্পোরেট মহলে এবং অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে তাঁর এই অকাল প্রয়াণ গভীর শোকের ছায়া ফেলেছে।এই মর্মান্তিক ঘটনার পর, সংস্থার তরফে এক্সচেঞ্জ ফাইলিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে—জেফ্রি মার্ক ওভারলি এখন থেকে সোনা কমস্টার-এর নতুন চেয়ারম্যানের দায়িত্ব সামলাবেন।
জেফ্রি ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি থেকে সংস্থার স্বতন্ত্র পরিচালক (Independent Director) হিসেবে যুক্ত রয়েছেন। চলতি বছরের ৩০ এপ্রিল, তাঁকে আরও পাঁচ বছরের জন্য পুনর্নিয়োগের সিদ্ধান্ত নেয় বোর্ড, যা কার্যকর হবে ২০৩১ সালের ১১ ফেব্রুয়ারি পর্যন্ত—শেয়ার হোল্ডারদের অনুমোদনের সাপেক্ষে।
দীর্ঘদিন ধরে জেফ্রি মার্ক ওভারলি যুক্তরাষ্ট্র থেকে কাজ করলেও, সময়ের সীমাবদ্ধতা অতিক্রম করে কোম্পানির বোর্ড ও কমিটির সমস্ত গুরুত্বপূর্ণ মিটিংয়ে যোগ দিয়েছেন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সক্রিয় ভূমিকা নিয়েছেন। তাই সংস্থার জন্য তাঁর এই নেতৃত্বে আসা এক অর্থে প্রস্তুতপর্বের ফল বলেই মনে করছেন বিশ্লেষকরা।
এক ঝলকে সোনা কমস্টার —
প্রতিষ্ঠা: ১৯৯৫ সাল।
প্রধান দপ্তর: গুরগাঁও, ভারত।
ব্যবসার প্রসার: যুক্তরাষ্ট্র, সার্বিয়া, মেক্সিকো, চীন।
মূল্য: প্রায় ৩০,০০০ কোটি টাকা (২২ জুন, ২০২৫ অনুযায়ী)
কাজের ক্ষেত্র: অটোমোটিভ প্রযুক্তি, ম্যানুফ্যাকচারিং ও গবেষণা
তবে সংস্থার বোর্ডে এলেন সঞ্জয়ের তৃতীয় স্ত্রী প্রিয়া সচদেব কাপুর। সঞ্জয় কাপুরের স্ত্রী প্রিয়া সচদেব কাপুর-কেও অ্যাডিশনাল নন-এক্সিকি এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে বোর্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে। একসময় ক্রেডিট সুইস ফার্স্ট বোস্টন-এ অ্যানালিস্ট হিসেবে লন্ডনে কাজ শুরু করেছিলেন প্রিয়া। পরে ভারতে ফিরে অটোমোটিভ রিটেল, ইনশিওরেন্স এবং হাই-ফ্যাশন ব্যবসার নেতৃত্ব দেন। বোর্ডে তাঁর অন্তর্ভুক্তি সংস্থার স্ট্র্যাটেজিক মেকওভার-এর ইঙ্গিত বলেই মনে করছেন অনেকে।
উল্লেখ্য, ব্যক্তিগত জীবনে সঞ্জয় কাপুর ছিলেন বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী। তাঁদের দুই সন্তান রয়েছে। পরবর্তীকালে তিনি বিয়ে করেন প্রিয়া সচদেবকে, যাঁর সঙ্গেও তাঁর এক পুত্রসন্তান রয়েছে। সঞ্জয় কাপুরের শেষকৃত্য সম্পন্ন হয় দিল্লির লোধি রোড ক্রিমেশন গ্রাউন্ডে।
সোনা কমস্টার-এর এই নেতৃত্ব বদল শুধু এক প্রজন্মের শূন্যতা নয়, বরং আগামী দিনের কর্পোরেট গতিপথেরও নতুন মোড়। সঞ্জয়ের মতো ব্যক্তিত্বসম্পন্ন মানুষের অনুপস্থিতি পূরণ হয়তো সম্ভব নয় সংস্থায়, তবে তাঁর স্বপ্ন ও ভিশনকে বাঁচিয়ে রাখার লড়াই যে শুরু হয়ে গেছে, তা স্পষ্ট জেফ্রি ও প্রিয়ার আগমনে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি