বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Amitabh Bachchan sends best wishes for Aniruddha Roy Chowdhury s Bengali film Dear Maa

বিনোদন | অমিতাভের আশীর্বাদ নিয়ে বাংলা ছবিতে কামব্যাক অনিরুদ্ধ রায়চৌধুরীর! ‘ডিয়ার মা’র জন্য ‘শাহেনশাহ’ শুভেচ্ছা পেয়ে কী বলছেন জয়া-চন্দন?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৪ জুলাই ২০২৫ ১৬ : ২৯Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: কলকাতা থেকে নেটপাড়া এইমুহূর্তে সরগরম পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর নতুন ছবি 'ডিয়ার মা'কে কেন্দ্র করে। দীর্ঘ ১০ বছর পর ফের বাংলা ছবি তৈরি করছেন অনিরুদ্ধ রায়চৌধুরী। ১৮ জুলাই মুক্তি পাচ্ছে অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ছবি ‘ডিয়ার মা’।  অনু পরিবারের দাম্পত্য, মা-বাবার সঙ্গে সন্তানের সম্পর্ক এবং তাকে ঘিরে আরও অন্যান্য সম্পর্কের আবর্তন ধরা পড়বে ছবিতে। ছবিতে মুখ্য চরিত্রে আছেন জয়া আহসান, চন্দন রায় স্যান্যাল, শাশ্বত চট্টোপাধ্যায় এবং ধৃতিমান চট্টোপাধ্যায়। এবার এই ছবি ঘিরে জনমানসে আগ্রহ এক লাফে বাড়িয়ে দিলেন খোদ অমিতাভ বচ্চন!

 

 

অনিরুদ্ধ রায় চৌধুরীর সঙ্গে ‘পিঙ্ক’ ছবিতে কাজ করেছেন অমিতাভ বচ্চন। একাধিকবার এই বাঙালি পরিচালকের কাজ নিয়ে প্রশংসা শোনা গিয়েছে ‘শাহেনশাহ’র মুখে। এবার অনিরুদ্ধের এই নতুন বাংলা ছবির ঝলক দেখে এক্স হ্যান্ডেলে অমিতাভ লেখেন, ‘‘টোনিদা, আপনার ছবির জন্য আমার শুভেচ্ছা সব সময় রয়েছে।’’ খোদ শাহেনশাহ র থেকে এহেন শুভেচ্ছা পেয়ে আপ্লুত ডিয়ার মা-র গোটা টিম। 

 

 

অমিতাভের সেই পোস্ট নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করে জয়া লিখেছেন, “আশীর্বাদ করার জন্য অনেক ধন্যবাদ, স্যার। অনিরুদ্ধ রায়চৌধুরী-ও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অমিতাভের সেই পোস্ট শেয়ার করে প্রণাম ও ধন্যবাদ জানিয়েছেন। বাদ যাননি চন্দন রায় সান্যাল-ও। তিনিও নিজের ইনস্টাগ্রামে অমিতাভের সেই শুভেচ্ছাবার্তা শেয়ার করার পাশাপাশি তার সঙ্গে জুড়ে  দিয়েছেন অমিতাভ অভিনীত এক জনপ্রিয় ছবির ততোধিক জনপ্রিয় গান। 

 

 

 

 

প্রসঙ্গত, জয়া এই ছবির ঠিক আগে অনিরুদ্ধর পরিচালনায় হিন্দি ছবি ‘কড়ক সিং’-এ অভিনয় করেছেন। সেটি-ই ছিল অভিনেত্রীর নায়িকার প্রথম বলিউড ছবি। তখনই অনিরুদ্ধ জানিয়েছিলেন, সব ঠিক থাকলে জয়াকে তিনি পরের ছবিতেও নায়িকা হিসেবে বাছবেন। পরিচালকের সঙ্গে ডিয়ার মা ছবির গল্প লিখেছেন শাক্যজিৎ ভট্টাচার্য। ক্যামেরা সামলেছেন অভীক মুখোপাধ্যায়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া