শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Neena Gupta says she prefers gifts over love

বিনোদন | ‘ভালবাসা ফালতু! ওসব লাগবে না, চাই উপহার-গয়না’ নীনা গুপ্তার প্রেমতত্ত্ব শুনলে মাথা ঘুরে যাবে

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৪ জুলাই ২০২৫ ১৫ : ১৮Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: নীনা গুপ্তা সাধারণত মুখ খুললেই চলে আসেন খবরে। শুরু হয় বিতর্ক-ও। এবারও সে নিয়মের ব্যতিক্রম হয়নি। বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী আবার একবার প্রমাণ করে দিলেন— তিনিই ‘নো ফিল্টার কুইন’! সাম্প্রতিক এক সাক্ষাৎকারে 'ভালবাসা না  উপহার?' শীর্ষক প্রশ্নে তাঁর খোলামেলা জবাব  চমকে দিয়েছে সবাইকে। ‘পঞ্চায়েত’ সিরিজ খ্যাত এই বর্ষীয়ান অভিনেত্রী বললেন, “আমি তো উপহার পাওয়াই অনেক বেশি পছন্দ করি ভালবাসা পাওয়ার থেকে। ভালবাসা আবার কী হে? ফালতু! আমি টাকাপয়সা,জিনিসপত্র পাওয়ার ব্যাপারে বেশি আগ্রহী।”

 

 

নিজের বক্তব্যের নেপথ্যে যুক্তি দিতে নীনা এক মজার ঘটনাও শেয়ার করেন, যেখানে তিনি এক বন্ধুর সঙ্গে তাঁর স্বামীর আচরণ নিয়ে আলোচনা করছিলেন। তুলনা করছিলেন অন্যদের স্বামীদের মতো কী কী করেন না তাঁর স্বামী। তখনই তাঁর বন্ধু বলেন— “ ভালবাসার মধ্যেই কিন্তু জমি-বাড়ি, গয়না, শাড়ি—এসবও ঢুকে পড়ে! শুধু ‘আমি তোমাকে ভালবাসি ’ বললে হবে না, কিছু দিতেও হবে! স্বামীকে বল, অন্তত জন্মদিনে একটা শাড়ি তো চাই-ই!” বান্ধবীর এই কথাতেই বেশ মজা পেয়েছেন নীনা, আর তাঁর অনুরাগীরাও তাঁর এই “প্রেমের বাস্তববাদী ব্যাখ্যা” শুনে হেসে গড়াগড়ি!

 

এই মুহূর্তে নীনা গুপ্তা ব্যস্ত অনুরাগ বসু পরিচালিত ছবি ‘মেট্রো ইন দিনও...’-র প্রচারে। এ ছবি মুক্তি পেয়েছে এদিন অর্থাৎ ৪ জুলাই। অনুরাগ বসু পরিচালিত এই ছবিতে নীনা অভিনয় করছেন অনুপম খের, পঙ্কজ ত্রিপাঠি, কঙ্কনা সেন শর্মা, আদিত্য রায় কাপুর, সারা আলি খান প্রমুখদের সঙ্গে। পাশাপাশি তাঁকে দেখা যাচ্ছে ‘পঞ্চায়েত’-এর চতুর্থ সিজনের অন্যতম মুখ্যচরিত্রে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া