বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Kolkata Police Commissioner Manoj Kumar Verma Unveils Book Behind Jeetu Kamal s Aranya Movie Inspired by Real Police Investigation

বিনোদন | লালবাজারে হাজির জীতু, পুলিশ কমিশনারের হাতে তুলে দিলেন কোন রক্তগরম তদন্তের হাতেগরম সমাধান?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৪ জুলাই ২০২৫ ১৪ : ৩৫Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: ফেলুদা, ব্যোমকেশ, সোনাদার পর বাংলা সিনেমা এক নতুন গোয়েন্দাকে পেয়েছিল। পরিচালক-সাংবাদিক দুলাল দে-র ‘অরণ্য'র প্রাচীন প্রবাদ’ ছবিতে গোয়েন্দা হিসাবে হাজির হয়েছিলেন জীতু কমল।  এই গোয়েন্দা  রহস্যের সমাধান করার পাশাপাশি ডাক্তারি পড়েন, চুটিয়ে ক্রিকেট-ও খেলেন। জীতুর বিপরীতে দেখা গিয়েছিল মিথিলা-কে। গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন গায়ক-অভিনেতা শিলাজিৎ মজুমদার। এবং আরও অনেকে। প্রথম ছবিতে চিকিৎসাবিজ্ঞান, খেলার মাঠ আর রহস্যের ত্রিফলা। অরণ্য চট্টোপাধ্যায়’-এর একাধারে অনেক গুণ। তিনি ক্রিকেট খেলতে পারেন। চিকিৎসক। এক চিকিৎসকের মৃত্যুকে কেন্দ্র করে তাঁর গোয়েন্দা সত্ত্বা প্রকাশ্যে আসবে।

 

এক সত্য ঘটনার অবলম্বনে ছবির গল্প লিখেছিলেন দুলাল নিজেই। বহু বছর আগে কলকাতা পুলিশের এক টানটান তদন্তকে উপজীব্য করেই। জীতু, মিথিলা, শিলাজিৎ মজুমদার-সহ এক ঝাঁক তারকার অভিনয়ে সেই রহস্যকাহিনি এবার রূপ পেল বইয়ের মলাটে। সহজ কথায়, এবার সেই ছবির গল্প বই হিসেবে প্রকাশিত হল। আর তা উদ্বোধন করলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। লালবাজারে কমিশনারের অফিসে হাজির হয়েছিলেন জীতু কমল এবং দুলাল দে। সেখানেই তাঁরা এই বইটি তুলে দেন কমিশনারের হাতে। এরপর বইয়ের বিষয়বস্তু সংক্ষেপে নগরপালকে বলেন পরিচালক। মন দিয়ে শুনে এই ডাকাবুকো আইপিএস-এর আগ্রহী প্রশ্ন –“কলকাতা পুলিশের কোন তদন্তের উপর ভিত্তি করে এই বই লেখা?” শোনামাত্রই পাশে থাকা উচ্চপদস্থ এক পুলিশ আধিকারিক বলে ওঠেন, “২০০৭-২০০৮ সালের সেই শান্তিপুরের ঘটনা স্যার...” 

 

জবাব শুনে দৃশ্যতই আরও আগ্রহী হয়ে ওঠেন কমিশনার। স্মিত হেসে খুঁটিয়ে দেখতে থাকেন বইয়ে থাকা রঙিন সব ছবি।  মৃদু স্বরে পরিচালককে টুকিটাকি প্রশ্ন জিজ্ঞেসও করেন তদন্তকারী পুলিশ আধিকারিকদের ছবি নিয়ে। কমিশনার মনোজ এরপর আগ্রহভরে বইয়ের ছবি ঘেঁটে দেখেন, পরিচালকের কাছ থেকে শুনে নেন পুঙ্খানুপুঙ্খ। শেষে ‘অরণ্য’র টিমকে জানালেন আন্তরিক শুভেচ্ছা।

 

প্রাচীন প্রবাদ এখন শুধু পর্দায় নয়, রয়ে গেল বইয়ের পাতাতেও। সিনেমা থেকে সাহিত্য— বাংলা রহস্যরোমাঞ্চের তালিকায় আরও এক নতুন সংযোজন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া