বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Aamir Khan Unleashes his new look as Dahaa in Rajinikanth s Coolie Poster

বিনোদন | হাতে ট্যাটু, পাকানো গোঁফ, আগুনে ব্যক্তিত্ব — রজনীকান্তকে টক্কর দিতে এল দাহা! আমিরের এই রূপ দেখেছেন আগে?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৩ জুলাই ২০২৫ ১৯ : ৫৭Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: এক ধাক্কায় চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত ছবির তালিকায়  অনেকটা উপরে উঠে গেল রজিনীকান্ত অভিনীত ছবি ‘কুলি’। যার মুক্তির দিন ইতিমধ্যেই নির্ধারিত হয়েছে—১৫ অগস্টের ঠিক আগের দিন, অর্থাৎ ১৪ অগস্ট, ২০২৫। আর এই জমজমাট অ্যাকশন-এন্টারটেইনারের উত্তেজনাকে এক ধাক্কায় চরমে পৌঁছে দিলেন আমির খান!

 

প্রযোজনা সংস্থা সান পিকচার্স অবশেষে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করল ছবিতে আমির খানের ক্যারেক্টার পোস্টার। আর সেখানেই প্রথমবারের মতো সামনে এল তাঁর চরিত্রের নাম—দাহা। এবং বলাই বাহুল্য, লুকটাই এমন দুর্ধর্ষ যে চোখ না সরিয়ে পারা যাচ্ছে না! পোস্টারটি সম্পূর্ণ কালচে-ধূসর টোনে মোড়া, যেন ধুলো, রক্ত আর বারুদের ছায়া একসঙ্গে। আমিরের গালে হালকা স্টাবল, নাকের নিচে পাকানো গোঁফ, চোখে তীব্র জ্বলন্ত দৃষ্টিভঙ্গি—যা বলে দেয়, এই চরিত্র সে গঠন করতে এসেছে, ভাঙতে নয়।
 

হালকা পেশীবহুল চেহারার উপরে আলগোছে চড়ানো গেঞ্জি, ট্যাটুভর্তি হাতে সোনার ঘড়ি, চোখে রোদচশমা পরা আমিরের নয়া অবতার দেখে চমকে গিয়েছে নেটপাড়া। তবে সবথেকে চোখ টেনেছে আমিরের হাতে থাকা লম্বা পাইপ, নজর এড়ায়নি মিঃ পারফেকশনিস্ট যেভাবে মুখ থেকে ধোঁয়া ছাড়ছেন... খবর কুলি ছবির  গল্পের পটভূমি এক হার্ডকোর, ওয়র্কিং ক্লাস জগৎ।সান পিকচার্স তাঁদের অফিসিয়াল হ্যান্ডলে পোস্ট করে লেখে— “দাহারূপী আমিরকে প্রথমবার পেশ করা হল...”

 

 

 

এ ছবি আইম্যাক্স (IMAX) রিলিজ অর্থাৎ ভিজ্যুয়াল স্কেল নিয়েও কোনও আপস নয়! ‘কুলি’ হবে একদম গ্রাউন্ড-টু-গ্লোরি স্টাইলের ম্যাস এন্টারটেইনার—যেখানে রজিনীকান্ত আর আমির খানের দ্বৈরথ দেখতে মরিয়া সিনেপ্রেমীরা।যদিও এখনও চূড়ান্ত কনফার্মেশন আসেনি দাহা চরিত্রটি নায়ক না খলনায়ক, তবে আমিরের ইন্টেন্স লুক, ব্যাকগ্রাউন্ড অস্থিরতা এবং পোস্টারের টোন বেশ কিছুটা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে—এটি হতে চলেছে একটা সুপার পাওয়ারফুল গ্রে ক্যারেক্টার, যার ভিতর রয়েছে নানান স্তর।

 

কুলি’ যে শুধু রাজিনীকান্তের মেগা কামব্যাক নয়, সেটা একপ্রকার প্রমাণ করেই দিল এই দাহা-র অফিশিয়াল পোস্টার। আমির খানকে এরকম রুক্ষ-মাটি-মেশা লুকে শেষ কবে দেখেছেন দর্শক? হয়তো কখনওই না! এটা যেন তাঁর লাগান-এর ভিন্ন মাটির প্রতিস্পর্ধী সংস্করণ—যেখানে যুদ্ধ ব্যাট আর বল দিয়ে নয়, শিকল আর আগুনে!

 

চোখ রাখা ছাড়া উপায় নেই… কারণ ‘দাহা’ আসছে—আর এবার তার নিশানায় থাকবে গোটা দেশ!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া