বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Pahlaj Nihalani Accuses Akshay Kumar of Casting Interference in Talaash and slams Bollywood s vanity culture

বিনোদন | ‘করিনাকে-ই চাই, ওকে পেলে কাল থেকেই শুটিংয়ে আসব!’ অক্ষয়ের বিরুদ্ধে কী কী বিস্ফোরক দাবি প্রাক্তন সেন্সর বোর্ড কর্তার?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৩ জুলাই ২০২৫ ১৯ : ৩২Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের প্রাক্তন সেন্সর বোর্ড প্রধান এবং ছবি নির্মাতা পহলাজ নিহলানি সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমার শুটিংয়ে অভিনেতাদের প্রভাব, বিলাসিতা নিয়ে মুখ খুলেছেন। পাশাপাশি তাঁর নিজের ছবি ‘তালাশ: দ্য হান্ট বিগিনস’ শুটিংয়ের সময় অক্ষয় কুমারের আচরণ ও কীর্তি নিয়েও বিস্ফোরক দাবি করেছেন।

 

পহলাজের কথায় —“আগে প্রযোজক এবং পরিচালক ছবির কাস্টিং করত, নায়কেরা হস্তক্ষেপ করত না। কিন্তু প্রথমবার তালাশ-এ অক্ষয় কুমার বলল, ‘কাল থেকেই শুটিং শুরু করতে পারি আমি, কিন্তু নায়িকা চাই—করিনা কাপুর-কেই!’” ২০০২-০৩ সালের সময়কার ২২ কোটির মেগা বাজেটের তালাশ সিনেমা, সে সময়কার অন্যতম ব্যয়বহুল প্রোজেক্ট ছিল। নিহলানির কথায়, “আমার কেরিয়ারে সেই প্রথমবার কোনও নায়ক কাস্টিং নিয়ে শর্ত দিল। অক্ষয় বলল করিনা ছাড়া সিনেমার শুটিং শুরুই হবে না। কারণ, সে চেয়েছিল তরুণ নায়িকার সঙ্গে স্ক্রিন শেয়ার করে নিজেকে কম বয়সী দেখাতে! ”

 

অভিনেতা-অভিনেত্রীদের ভ্যানিটি কালচার নিয়েও বিষোদ্গার করলেন : “আগে একজন লোক যেত, এখন ১০ জন!” পহলাজ বলেন— “একজন মেকআপ আর্টিস্ট থাকত আগে, এখন আলাদা হেয়ার ড্রেসার, আয়না ধরার জন্য লোক, রান্নার লোক, জিম ট্রেনার পর্যন্ত থাকে। ৬টা ভ্যানিটি ভ্যান লাগে! লজ্জা করা উচিত।” তিনি যোগ করেন—“রাতে মাদক, সকালে ডায়েট—এটাই এখনকার অনেকের রুটিন। আগে সবাই নিজের খাবার নিয়ে আসত, এখন চাই আলাদা কিচেন ভ্যান।” তিনি খোলাখুলি বলেন—“এখনকার অভিনেতারা কাস্টিং, পরিচালকের পছন্দ, এমনকি বাজেট পর্যন্ত নির্ধারণ করে। প্রযোজকরা আজ স্রেফ বেয়ারায় পরিণত হয়েছে।” এই মন্তব্যে ফের প্রশ্ন উঠছে—আজকের বলিউডে আসল সিদ্ধান্ত নিচ্ছে কে? সৃজনশীলতা না ব্র্যান্ড ভ্যালু?

 

পহলাজ নিহালানির এই মন্তব্য শুধুই একটি সিনেমা বা একজন নায়কের প্রসঙ্গ নয়—এটা একপ্রকার দর্শকের কাছেও সতর্কবার্তা—বলিউডের গ্ল্যামারের আড়ালে কতটা হিসেবি রাজনীতি, এবং একঘেয়ে ‘ছবি তৈরির ব্যবসা’ লুকিয়ে রয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া