বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Shefali Jariwala Was Replaced by Elnaaz Norouzi in Karan Johar s The Traitors Days Before Her Death

বিনোদন | করণ জোহরের শো থেকে বাদ, তারপরেই মৃত্যু শেফালির! কেন ‘দ্য ট্রেইট্রস’ থেকে বাদ পড়েছিলেন তিনি?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৩ জুলাই ২০২৫ ১৮ : ৪৮Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: ‘কাঁটা লাগা’ গানে চোখ ধাঁধানো উপস্থিতি, আবার ‘বিগ বস ১৩’-এ বাজিমাৎ  করা মনের জোর— সেই শেফালি জারিওয়ালা আর নেই। মাত্র ৪২ বছর বয়সে, আচমকাই থেমে গেল এক উজ্জ্বল, দৃঢ়চেতা তারকার পথচলা।

 

সূত্র অনুযায়ী, ২৭ জুন, ২০২৫, আচমকাই রক্তচাপ মারাত্মক কমে যাওয়ার ফলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় শেফালির। ঘনিষ্ঠরা জানাচ্ছেন, ঘণ্টা কয়েক আগেও শেফালি সম্পূর্ণ স্বাভাবিক ছিলেন। এই আকস্মিক ঘটনা তাই সবাইকে হতবাক করেছে। শিল্পীর মৃত্যুর নেপথ্যে কি রয়েছে  অ্যান্টি-এজিং ট্রিটমেন্টের প্রভাব? উঠেছে এ প্রশ্নও।  শেফালির দীর্ঘদিনের চিকিৎসক জানিয়েছেন— তিনি গত ৬-৭ বছর ধরে নিয়মিত ভিটামিন সি ড্রিপ, অ্যান্টি-এজিং থেরাপি-র মধ্যে ছিলেন। বন্ধু পূজা ঘোষের কথায়, “সেলিব্রিটি দুনিয়ায় এটা খুব স্বাভাবিক, কিন্তু শরীর কতটা নিতে পারে তা বোঝা যায় না।” এই সমস্ত ওষুধের প্রভাব ও মানসিক চাপের মিলিত প্রভাবই কি শেফালি তাঁর মৃত্যু ডেকে আনল? তথ্য স্পষ্ট নয়, তবে প্রশ্ন উঠছে প্রবলভাবে।


সম্প্রতি শোনা যাচ্ছে, শেফালিকে নেওয়া হয়েছিল করণ জোহরের নতুন শো ‘দ্য ট্রেটরস’-এ। এই আন্তর্জাতিক সাইকোলজিক্যাল রিয়্যালিটি শো-এর ২০জন সেলেব প্রতিযোগীর একজন ছিলেন তিনি। কিন্তু একেবারে শেষ মুহূর্তে তাঁকে বাদ দিয়ে নেওয়া হয় এলনাজ নোরুজিকে, যা দর্শকের কাছে  যথেষ্ট অবাকের বিষয়।

 

স্বামী পরাগ ত্যাগী যখন জুহু বিচে শেফালির অস্থি বিসর্জন দেন, সেই দৃশ্য দেখে চোখের জলে ভিজে ওঠে অনুরাগীদের মন। এক ভাইরাল ভিডিওতে দেখা যায়, পরাগ তাঁর স্ত্রীর অস্থি নিজের বুকের কাছে জড়িয়ে ধরেছেন—ভেঙে পড়া মুখ, নিস্তব্ধ শোক। এই দৃশ্য দেখে কেউ লিখেছেন—“এক জোড়া ভালবাসার মানুষের এমন বিচ্ছেদ দেখলে বোঝা যায়, জীবন কতটা হঠাৎ বদলে যেতে পারে।”

 

হয়তো শেফালির হাসি মুখের পিছনে লুকিয়ে ছিল এক ক্লান্তি, যা কেউই বুঝতেই পারেননি।  তাঁর অনুরাগীদের কাছে, শেফালি জারিওয়ালা  ছিলেন ‘আত্মবিশ্বাসের প্রতীক’, কিন্তু নীরব অভ্যন্তরীণ যুদ্ধ ছিল তাঁর নিজের সঙ্গে। নেটপাড়ার বাসিন্দাদের মধ্যে অনেকে লিখেছেন, এই মৃত্যু আমাদের মনে করিয়ে দেয়—পর্দার অন্যদিকে তারকারাও মানুষ  স্বাস্থ্য কখনও কখনও আড়ালেই ভেঙে পড়ে এবং ভাল থাকাটা কখনও কখনও অভিনয় হয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া