বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | 'ভানুপ্রিয়া ভূতের হোটেল'-এ 'ছোট তান্ত্রিক' হচ্ছেন অপূর্ব! কোন ভৌতিক খেলার সাক্ষী হবেন তিনি?

Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ০৩ জুলাই ২০২৫ ১৮ : ৩৬Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: এই প্রথমবার ভৌতিক ঘরানার ছবিতে হাত পাকাতে চলেছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা 'উইন্ডোজ'। যার পরিচালনার দায়িত্ব পড়েছে অরিত্র মুখোপাধ্যায়ের কাঁধে। 

 


'উইন্ডোজ'-এর সঙ্গে এই প্রথমবার নয়, এর আগেও গাঁটছড়া বেঁধেছেন পরিচালক। 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি', 'ফাটাফাটি'র পাশাপাশি নন্দিতা-শিবপ্রসাদের প্রযোজনাতেই 'বাবা বেবি ও'র মতো ছবি পরিচালনা করেছেন অরিত্র। পরিচালক হিসেবে প্রশংসাও কুড়িয়েছেন। এবার চলতি বছরে শীতের শহরে ভূতুড়ে ছবি নিয়ে আসবেন তিনি। যে ছবির নাম 'ভানুপ্রিয়া ভূতের হোটেল'। সিনেমার চিত্রনাট্য এবং সংলাপের দায়িত্বে জিনিয়া সেন ও গোধূলী শর্মা। 

 


এ ছবির মুখ্য চরিত্রে রয়েছেন মিমি চক্রবর্তী, সোহম মজুমদার, বনি সেনগুপ্ত, স্বস্তিকা দত্ত। এছাড়াও থাকবেন বর্ষীয়ান অভিনেত্রী অনামিকা সাহা,কাঞ্চন মল্লিক, মানসী সিনহা, শ্রুতি দাস, রজত গঙ্গোপাধ্যায়, প্রিয়াঙ্কা ভট্টাচার্য উজান চট্টোপাধ্যায় ও বিমল গিরি। ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অপূর্ব বার। মঞ্চ থেকে ছোটপর্দায় তিনি পরিচিত মুখ। কাজ করেছেন বড়পর্দাতেও। 

 

সম্প্রতি, সমাজমাধ্যমে 'ভানুপ্রিয়া ভূতের হোটেল'-এর চিত্রনাট্যের ছবি ভাগ করেন তিনি। দেখা যায়, চিত্রনাট্যের উপরে লেখা, 'তোর মতো একজন অভিনয়ের ছাত্রকে আমার ছবিতে একটা গুরুত্বপূর্ণ চরিত্র দিতে পেরে খুব খুশি।' সেখানেই লেখা রয়েছে, অপূর্বর চরিত্রের নাম 'ছোট তান্ত্রিক'। ইতিমধ্যেই শুরু হয়েছে এই ছবির শুটিং।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া