বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | জট খুলল সুশান্তের ম্যানেজারের রহস্য মৃত্যুর, পাঁচ বছর পর উঠে এল কোন সত্যি?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ০৩ জুলাই ২০২৫ ১৭ : ২২Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: হত্যা নাকি আত্মহত্যা! প্রয়াত বলি অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু ঘিরে ধোঁয়াশা যেন কাটছিল না গত পাঁচ বছর ধরে। দীর্ঘ তদন্তে নাম জড়িয়েছে ভারতীয় শিবসেনা নেতা আদিত্য ঠাকরের। দিশার বাবা-সহ তাঁর কাছের মানুষদের দাবি ছিল হত্যা করা হয়েছিল তাঁকে। এবার মুম্বই পুলিশের তদন্তে জট খুলল দিশার মৃত্যুর রহস্যের। জানা গেল হত্যা নয় বরং আত্মহত্যা করেছিলেন সুশান্তের ম্যানেজার।    

 

 

বোম্বে হাই কোর্টে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মুম্বই পুলিশ। তদন্তে দাবি করা হয়েছে পরিবারের অভিযোগের সত্যতা খুঁজে পায়নি তদন্ত কর্মকর্তারা। দিশা সালিয়ান আত্মহত্যা করেছিলেন বলেই উল্লেখ করেছে তদন্তকারীরা। চলতি বছর মার্চে মাসে আদালতে নতুন করে মেয়ের মৃত্যুর তদন্তের দাবি করেছিলেন দিশার বাবা সতীশ সালিয়ান। তাঁর অভিযোগ ছিল, দিশাকে গণধর্ষণ করে হত্যা করা হয়েছিল। কিন্তু সেই সমস্ত অভিযোগের কোনও ভিত্তি নেই বলে তদন্তের রিপোর্টে জানিয়েছে মুম্বই পুলিশ।

 


প্রসঙ্গত, সুশান্তের মৃত্যুর ঠিক এক সপ্তাহ আগে ২০২০ সালের ৮ জুন মৃত্যু হয়েছিল দিশার। বহুতলের আবাসনের ১৪ তলা থেকে পড়ে মৃত্যু হয় সুশান্তের ম্যানেজারের। তাঁর ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণ বা যৌন হেনস্থার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে হাইকোর্টকে জানিয়েছিল পুলিশ। তাদের দাবি, পারিবারিক সমস্যা এবং কাজের চাপের কারণে মানসিক অস্থিরতা ভুগছিলেন দিশা। এই অবস্থায় কোনও সুরাহা না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন দিশা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া