বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Aamir Khan Was Left Behind on Lagaan Set by Apoorva Lakhia for Being Late

বিনোদন | কষিয়ে লাথি রণিত রায়কে, আমিরকে ফেলে বাস চালানো! ‘লগান’ শুটিংয়ের এসব কেন করেছিলেন সলমনের ছবির পরিচালক?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৩ জুলাই ২০২৫ ১৬ : ৩৯Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: আজও যাঁরা মনে করেন ‘লগান’ শুধুই একটি সিনেমা ছিল, তাঁদের জন্য রইল এই অজানা গল্প। ২০০০ সালে গুজরাটের ভুজের মরুভূমিতে চলছিল ‘লগান’-এর শুটিং। সেট জুড়ে ছিল কড়া শৃঙ্খলা আর ‘মনে রাখার মতো’ সব সিদ্ধান্ত। এবার জানা গেল, তৃতীয় দিনেই ছবির শুটিং বাসে ওঠার সময় দেরি করায়, সহকারী পরিচালক অপূর্ব লাখিয়া আমির খানকেই ফেলে গাড়ি নিয়ে চলে গিয়েছিলেন সেটে!

 

 

অপূর্ব লাখিয়া, যিনি পরে ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’ ছবি তৈরি করেছিলেন, তখন আমিরের প্রথম প্রযোজনা লগান-এ ছিলেন সহকারী পরিচালক। প্রসঙ্গত, ২০২০ সালে গলওয়ান উপত্যকায় ভারত-চীন সংঘর্ষে শহীদ কর্ণেল বিকুমল্লা সন্তোষ বাবুর জীবনকাহিনি অবলম্বনে তৈরি হচ্ছে নতুন ছবি। সেই ছবিতে মুখ্য ভূমিকায় থাকছেন সলমন খান, আর পরিচালনায় রয়েছেন অ্যাকশন থ্রিলার ছবিখ্যাত পরিচালক অপূর্ব লাখিয়া। অপূর্বর কথায় — “ আমির চেয়েছিলেন, লগান-এর সেটে হলিউডমার্ক কড়া ডিসিপ্লিন নিয়ে আসতে। আমি বলেছিলাম, একটাই বাস যাবে। কেউ দেরি করলে বাস আর অপেক্ষা করবে না। তৃতীয় দিন আমির খান নিজেই দেরি করল কলটাইমে বাসে পৌঁছতে!”

 

 

এদিকে বাসের গেটে তখন ছিলেন অভিনেতা রণিত  রায়, যিনি সেটের সিকিউরিটি সামলাচ্ছিলেন। স্বাভাবিকভাবেই রণিত বাসের দরজা বন্ধ করতে রাজি হচ্ছিলেন না। অপূর্ব কী করলেন? “আমি রণিতকে এক লাথি মারলাম, ও  দরজার বাইরে গিয়ে পড়ল। আর আমরা বাস চালিয়ে দিলাম। এদিকে ছবির বাসের মধ্যে গোটা ইউনিট থম মেরে আমাকে চেয়ে দেখছে। অভিনেতা যশপাল শর্মা বলে উঠেছিলেন, -“কাল তোকে বোম্বার টিকিট কাটতে হবে ভাই!”—কিন্তু অপূর্ব বলেছিলেন, “গেলে যাব। তবু আমাকে এই সিদ্ধান্তের জন্য মনে তো রাখা হবে!” আমিরকে এই ছেড়ে যাওয়ার ঘটনায় সেট জুড়ে শুরু হয় তুমুল উত্তেজনা। 

 


এই ঘটনার ৯০ মিনিট পর, আমির আসেন সেটে—চুপচাপ। কোনও রাগ নেই। কোনও প্রশ্ন নেই। অপূর্ব বলেন— “সেই নীরবতাই ছিল আমিরের বার্তা —'ভাল করেছিস'।” এরপর লগান ছবির প্রধান অভিনেত্রী গ্রেসি সিংও ছাড় পাননি।  শুটিংয়ের পঞ্চম দিনে দেরি করেছিলেন গ্রেসি সিং। তাঁকেও বাসে নেওয়া হয়নি সেদিন। এই ছবির শুটিং চলেছিল ছ'মাস নয়, প্রায় এক বছর। মরুভূমিতে। লগান-এর প্রথম এডিট কাট ছিল ৫ ঘণ্টা ৩০ মিনিট, যাতে ছিল নাইট ক্রিকেট ও দু'টি ইনিংস, পরে কেটে বানানো হয়েছিল এক মন্তাজ ও সংক্ষিপ্ত ফাইনাল ম্যাচে।


২০০১ সালে ‘লগান’ শুধু হিটই হয়নি, অস্কারে বিদেশি ভাষার ছবির বিভাগে ‘লগান’ মনোনীত হয়। । কিন্তু এবারে  জানা যাচ্ছে, সেটের পিছনে লুকিয়ে ছিল শৃঙ্খলা, সাহস আর কিছু বিস্ফোরক সিদ্ধান্ত। আর এই সিদ্ধান্তগুলোই তৈরি করেছিল ইতিহাস। আর অপূর্ব লাখিয়ার ‘ছেড়ে যাওয়া’ সিদ্ধান্ত যেন ‘লগান’-এর পর্দার বাইরের সবচেয়ে সাহসী দৃশ্য।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া