বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৩ জুলাই ২০২৫ ১৫ : ১১Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: “কৃতজ্ঞতা…”—একটি মাত্র শব্দ। কিন্তু সেই শব্দ লিখেই সমাজমাধ্যমে ফের ঢেউ তুললেন দীপিকা পাড়ুকোন। কারণ এবার তাঁর নাম চিরতরে লেখা থাকছে হলিউডের বিশ্ববিখ্যাত ‘ওয়াক অফ ফেম’-এ। ‘ওয়াক অফ ফেম’-এর ইতিহাসে দীপিকার নাম উঠল প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে।

বুধবার (স্থানীয় সময় অনুযায়ী), লস অ্যাঞ্জেলস-এর ওভেশন হলিউড-এ আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ঘোষণা করা হয় ২০২৬ সালের ‘ওয়াক অফ ফেম’-এর তালিকা। দীপিকার নাম ঘোষণা হয় ‘মোশন পিকচার্স’ বিভাগে, আর সঙ্গেই উঠে আসে একাধিক আন্তর্জাতিক নাম—এমিলি ব্লান্ট, রামি মালেক, রেচেল ম্যাকঅ্যাডামস, স্ট্যানলি তুচ্চি, টিমোথি শ্যালামে, ডেমি মুর-এর মতো জনপ্রিয় হলি তারকারা।
এই সম্মান পাওয়ার পর পর দীপিকা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, “কৃতজ্ঞতা…”। অভিনেত্রীর লেখা সেই এক শব্দেই যেন ধরা পড়ল আনন্দ, বিস্ময় আর দায়িত্ববোধ—তাঁর গলায় ভারতীয় চলচ্চিত্রের প্রতিনিধিত্ব করার আত্মবিশ্বাস।

উল্লেখ্য, ‘ওয়াক অফ ফেম’-এর জন্য প্রতি বছর শ’খানেক মনোনয়ন জমা পড়ে, কিন্তু বেছে নেওয়া হয় মাত্র ৩৫ জনকে—যাঁরা হয়ে উঠেছেন সত্যিকারের আইকন। দীপিকা সেই তালিকায় পৌঁছেছেন একেবারে বলিউড থেকে!

প্রথম ভারতীয় হিসেবে এই পদক পেয়েছিলেন ১৯৬০ সালে সাবু দস্তগীর, যিনি ‘এলিফ্যান্ট বয়’ ছবির মাধ্যমে হলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। এর পরে দীপিকাই একমাত্র ভারতীয় অভিনেত্রী, যাঁর নাম উঠল এই পথচিহ্নে। বছরের শুরুতেই মাইনডি ক্যালিং এই সম্মান পেয়েছিলেন একজন দক্ষিণী এশীয় নাগরিক হিসেবে। তবে দীপিকা এবার ছুঁলেন অন্য উচ্চতা—প্রথম ভারতীয় অভিনেত্রী হিসাবে। ‘পদ্মাবত’, ‘ছপাক’, ‘গেহরাইয়াঁ’, ‘ওম শান্তি ওম’—এই সমস্ত পর্দার চরিত্র ছাপিয়ে দীপিকা এবার পৌঁছে গেলেন চিরস্থায়ী এক মাইলফলকে।
এ যেন শুধুই এক ব্যক্তিগত সাফল্য নয়—ভারতীয় চলচ্চিত্রের এক ঐতিহাসিক জয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি