বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | ৮৩৫ কোটির রামায়ণ! রণবীর-যশের প্রথম ঝলকে তোলপাড় দেশ, ভিডিওর শেষ মুহূর্তে রয়েছে কোন বিশেষ ব্যাপার?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৩ জুলাই ২০২৫ ১৩ : ৩৯Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: বলিউডে নতুন ইতিহাস গড়তে চলেছে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’। অবশেষে মুক্তি পেল এই বহু প্রতীক্ষিত সিনেমার প্রথম ঝলক, আর তাতেই নেটদুনিয়ায় তোলপাড়! ঝলকের একেবারে শেষভাগে দেখা গেল রণবীর কপূরের রাম এবং যশের রাবণরূপ—আর সেই এক ঝলকেই নেমে এল শিউরে ওঠা চমক।

 

“এই গল্পটা আমাদের, এই সত্যটাও!” - এই ট্যাগলাইনেই শুরু মহাযাত্রা। তিন মিনিটের টিজার। অবশ্য প্রথম লুকের এই ভিডিওতে স্রেফ এক-দু'পশলা দৃশ্য রয়েছে মূল সিনেমা থেকে—তবু চোখ টানল প্রত্যেকটা মুহূর্ত। শুরুতেই দেখা গেল ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের পরিচয়, তারপরে ধাপে ধাপে তৈরি হল সেই চিরন্তন দ্বন্দ্ব—রাম বনাম রাবণ। বলা হয়েছে, “সব যুদ্ধ শেষের জন্য মহাযুদ্ধ”। আর এই মহাকাব্যের সাউন্ডস্কেপ সাজিয়েছেন অস্কারজয়ী দুই কিংবদন্তি—হ্যান্স জিমার এবং এ আর রহমান। বলার অপেক্ষা রাখে না, এ এক বিশ্বমানের উপস্থাপনা।

 

রণবীর প্রথমবার রামের চরিত্রে— ‘আদিপুরুষ’-এর ব্যর্থতার পর চ্যালেঞ্জ অনেক। ‘অ্যানিম্যাল’-এর পর এবার একেবারে বিপরীত মেজাজে রণবীর। এবার রামচন্দ্রের চরিত্রে। এর আগে প্রভাস ‘আদিপুরুষ’ ছবিতে এই ভূমিকায় ছিলেন, কিন্তু দর্শকের বিশ্বাস অর্জনে ব্যর্থ হয়েছিলেন। তাই রণবীরের এই অবতারে দর্শকের প্রত্যাশা বহুগুণে বেড়েছে। ভিএফএক্সে তাঁকে ধুতি, নীলচে আভায় মুখ—ঝলকের শেষ ১৫ সেকেন্ড ইতিমধ্যেই হয়ে উঠেছে ভাইরাল। কারণ সেই সময়টুকুতেই বনবাসী রামচন্দ্রের লুকে ধরা দিয়েছেন রণবীর! আর স্রেফ এক ঝলকের জন্য হাজির হয়েছেন ছদ্মবেশী রাবণ অর্থাৎ যশ-ও। 

 

 

ছবিতে সীতা হয়েছেন  সাই পল্লবী—‘রামায়ণ’-এই হতে পারে হিন্দি দর্শকের কাছে তাঁর পরিচয়পর্ব। দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্যতম দক্ষ অভিনেত্রী সাই পল্লবী। ‘রামায়ণ’ তাঁর বলিউড কেরিয়ারের সবচেয়ে বড় মোড় হতে চলেছে বলেই মত ইন্ডাস্ট্রির।‘কেজিএফ’ খ্যাত যশ রাবণের চরিত্রে শুধু অভিনয়ই করছেন না, তিনি এই সিনেমার সহ-প্রযোজকও। এক  সাক্ষাৎকারে যশ স্পষ্ট বলেন—“রাবণ অসাধারণ এক চরিত্র। অন্য কিছু হলে করতামই না। চরিত্রটিতে এতে অজস্র স্তর, অন্ধকার, জেদ, এবং এক গভীর ব্যাখ্যা আছে। পর্দায় এই চরিত্রকে অন্যভাবে তুলে ধরার অনেক সুযোগ আছে।” যশের এই বক্তব্যেই স্পষ্ট, ‘রাবণ’ তাঁর কাছে কোনও খলচরিত্র নন, বরং সবচেয়ে জটিল চরিত্র। আর সেটাকেই তুলে ধরতে প্রস্তুত তিনি।

 

 

এই ছবিতে আছেন আরও চমক—সানি দেওল-কে দেখা যাবে হনুমানের ভূমিকায়, রবি দুবে-কে লক্ষ্মণ। সঙ্গে রয়েছেন রকুল প্রীত সিং, বিবেক ওবেরয়, এমনকি অরুণ গোভিল—যাঁকে আটের দশকের ‘রামায়ণ’ ধারাবাহিকের রূপে এখনও মনে রেখেছেন দর্শক।

 

 

খবর, ‘রামায়ণ’ ছবির বাজেট নাকি ৮৩৫ কোটি টাকা। অর্থাৎ এটি এখন পর্যন্ত ভারতের সবচেয়ে খরচসাপেক্ষ ছবি। ‘আদিপুরুষ’ বানানো হয়েছিল ৫০০ কোটি টাকাতে, ‘কল্কি ২৮৯৮ এডি’ ৬০০ কোটিতে। সেই নিরিখে ‘রামায়ণ’ এগিয়ে গেল এক লাফে—এবং এই বাজেটই প্রমাণ করছে, এই ছবি শুধু ভারত নয়, বিশ্বমঞ্চেও নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়।

 

মুক্তির পরিকল্পনা দুই পর্বে— দীপাবলি ২০২৬ ও ২০২৭। চূড়ান্ত মুক্তির তারিখ এখনও জানানো না হলেও, সিনেমা-ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, এটি হবে দুই পর্বে বিভক্ত। প্রথমটি আসবে দীপাবলি ২০২৬-এ, দ্বিতীয়টি ২০২৭-এর দীপাবলিতে। যাকে বলে, একেবারে ‘পারফেক্ট ফেস্টিভ্যাল রিলিজ স্ট্র্যাটেজি’।

 

নির্মাতাদের মতে, ‘রামায়ণ’ শুধুই সিনেমা নয়, এক সাংস্কৃতিক পুনর্নির্মাণ। দর্শক যেমন ভিজ্যুয়াল বিস্ময় চান, তেমনই চান গভীর আবেগ ও চরিত্রনির্মাণ— নীতেশ তিওয়ারির এই প্রজেক্ট হয়তো ঠিক সেই যোগসূত্র গড়ে তুলতেই প্রস্তুত।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া