বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Prosenjit Chatterjee praises Rajkumarr Rao on Sourav Ganguly biopic at Maalik trailer launch

বিনোদন | সৌরভ গাঙ্গুলির চরিত্রে কি আদৌ মানাবে রাজকুমার রাও-কে? অভিনেতার পাশে দাঁড়িয়ে সোজাসাপটা জবাব প্রসেনজিতের!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০২ জুলাই ২০২৫ ১৮ : ৪২Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: মুম্বইয়ের এক মাল্টিপ্লেক্সে ‘মালিক’ ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির ছিলেন রাজকুমার রাও, মানুষী চিল্লর, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সৌরভ শুক্লা, সৌরভ সাচদেব, স্বানন্দ কিরকিরে, পরিচালক পুলকিত এবং প্রযোজক কুমার তৌরানি ও জয় শেওকরমানি। তবে সেই সন্ধ্যার অন্যতম আকর্ষণ হয়ে দাঁড়াল রাজকুমার রাও এবং প্রসেনজিতের জমাটি রসায়ন।

এক সাংবাদিক যখন তাঁদের ‘বং কানেকশন’ নিয়ে প্রশ্ন করেন, মুচকি হেসে রাজকুমারের জবাব,“ আমার বং কানেকশন তো আপনি জানেনই—পত্রলেখা ইজ দ্য বং কানেকশন (হেসে)।” উল্লেখ্য, বাঙালি অভিনেত্রী পত্রলেখা রাজকুমারের স্ত্রী। সংবাদমাধ্যমের আরও এক প্রশ্ন ছিল, প্রসেনজিৎ এবং রাজকুমার কি একসঙ্গে খাবার খেতে খেতে, তা নিয়ে আড্ডা দিতে দিতে বন্ধুত্ব গড়ে তুলেছেন? সঙ্গে সঙ্গে রাজকুমারের রসিক জবাব—“ সেটা অন্তত এই ছবির সেটে নয়! কারণ আমরা দু'জনে যে চরিত্রে অভিনয় করছি, তারা একসঙ্গে বসে খাওয়া-দাওয়া করার লোক নয়!”

 

তারপর কিছুটা গম্ভীর হয়ে রাজকুমার বলেন, “বুম্বাদা’র সঙ্গে কাজ করা মানেই একটা মজার অভিজ্ঞতা। আগেও অনেকের মুখে ওঁর প্রশংসা শুনেছি। সবাই বলেন উনি শুধু অসাধারণ অভিনেতা নন, একজন দারুণ মানুষও। আর সহ-অভিনেতার মধ্যে এই গুণটা থাকা খুব জরুরি—আপনি একজন ভাল মানুষ তো? সেটাও অনেক বড় ব্যাপার। এই ছবিতে উনি যেভাবে চরিত্রটা ফুটিয়ে তুলেছেন, যে ‘মশলা’ দিয়েছেন—তা অসাধারণ!”

 

এরপর একটি মজার মুহূর্তও ঘটে। এক সাংবাদিক প্রসেনজিতকে বাংলায় প্রশ্ন করেন মালিক ছবিতে তাঁর অভিনীত চরিত্র এবং আসন্ন সৌরভ গাঙ্গুলির বায়োপিকে রাজকুমারের অভিনয় নিয়ে মতামত জানতে। বাংলায় প্রশ্ন শুনেই রাজকুমারের সুবিধার্থে প্রসেনজিৎ অনুরোধ করেন ইংরেজিতে প্রশ্ন করতে। ঠিক তখনই রাজকুমার পুরো প্রশ্নটি হিন্দিতে অনুবাদ করে শোনান সকলের উদ্দেশে—আর সেখানেই দর্শকদের হাততালি!প্রসেনজিতের উত্তর ছিল সংক্ষিপ্ত কিন্তু ইঙ্গিতপূর্ণ -“আমি বেশি কিছু বলতে চাই না, শুধু বলতে পারি প্রতিটা চরিত্রেই টুইস্ট আছে, প্রত্যেকের গুরুত্ব আছে।”

 

সৌরভ গাঙ্গুলির বায়োপিক প্রসঙ্গে প্রসেনজিত বলেন,“মাত্র ১০ দিন আগে এক ইভেন্টে আমি আর সৌরভ দু’জনেই অতিথি ছিলাম। আমি খুব খুশি হয়ে ওঁকে বলেছিলাম, ‘রাজকুমারের সঙ্গে দেখা হবে আমার আর কয়েকদিনের মধ্যেই।’ আমার মনে হয় সৌরভ আর রাজকুমার মিলে দুর্দান্ত একটা কম্বিনেশন হবে। উপরন্তু ছবিটি পরিচালনা করছেন আমার প্রিয় পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে।”

‘মালিক’ মুক্তি পেতে চলেছে আগামী ১১ জুলাই, আর এই ইভেন্টে তার আগাম উত্তেজনার আঁচ ভালই টের পাওয়া গেল!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া