বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০২ জুলাই ২০২৫ ১৭ : ৪৭Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের কাল্ট ক্লাসিক কমেডি ‘আন্দাজ আপনা আপনা’র সিক্যুয়েল এবার সত্যিই বাস্তব হতে চলেছে। আর সেই সুখবর দিলেন ছবির মূল অভিনেতা আমির খান নিজেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির জানিয়েছেন, পরিচালক রাজকুমার সন্তোষী এই মুহূর্তে ছবির এই ছবির চিত্রনাট্যের উপর কাজ করছেন এবং সব কিছু ঠিকঠাক চললে খুব তাড়াতাড়ি শুরু হতে পারে ‘আন্দাজ আপনা আপনা ২’-র শুটিং।
১৯৯৪ সালে মুক্তি পাওয়ার পর ‘আন্দাজ আপনা আপনা’ প্রথমে বক্স অফিসে খুব একটা চলেনি, কিন্তু পরবর্তী সময় ধীরে ধীরে এই ছবি হয়ে ওঠে বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি ছবি। সলমন খান, আমির খান, করিশ্মা কাপুর ও রবিনা ট্যান্ডনের জমাটি ও মজাদার রসায়ন, চমকে দেওয়া সংলাপ আর বুদ্ধিদীপ্ত রসিকতা—সব মিলিয়ে ছবিটি পেয়েছে কাল্ট তকমা। এবার সেই ছবির সিক্যুয়েলের খবরে স্বভাবতই উচ্ছ্বসিত অনুরাগীরা।
শুধু তাই নয়, আমির খান ইঙ্গিত দিয়েছেন আরও বড় একটি সম্ভাবনার—তিনি নিজে, শাহরুখ খান ও সলমন খানকে একসঙ্গে বড়পর্দায় আস্তে পারেন! আমির জানিয়েছেন, তিনজনেই এই প্রজেক্টে আগ্রহী, কিন্তু অপেক্ষা চলছে এমন একটি চিত্রনাট্যের, যা তাঁদের জনপ্রিয়তা ও তারকা-মর্যাদার মানদণ্ডে সঠিক নির্ধারণ করতে পারে।
“আমি দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, কী ধরনের ছবি তাঁরা আমাদের তিনজনকে একসঙ্গে দেখতে চান। অধিকাংশই কমেডি ছবি চেয়েছেন। আমিও মনে করি, যদি একসঙ্গে আসতে হয়, তবে মজাদার, হালকা ছবি-ই হওয়া উচিত” বলেছেন আমির। এই বড় ঘোষণাগুলি এসেছে আমির খানের সিতারে জমিন পর ছবির মুক্তির সঙ্গে সঙ্গেই। ৩ বছরের বিরতির পর এ ছবির মাধ্যমে তিনি ফিরে এসেছেন ‘বড়পর্দায়, যা মুক্তি পেয়েছে গত ২০ জুন। ২০২২ সালে ‘লাল সিং চড্ডা’র বক্স অফিস ব্যর্থতার পর এই ছবিই আমিরের কামব্যাক।
তবে আমিরি-বচন শোনার পর এখন সব চোখ রাজকুমার সন্তোষীর কলমের দিকে। বলিউডের অন্যতম প্রিয় ক্লাসিক ফিরে আসার পথে, আর তার সঙ্গে এক ফ্রেমে তিন খান— ভাবলেই আনন্দে-উত্তেজনায় কাঁপছে অনুরাগীরা!
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি