বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Kareena Kapoor Khan credits herself and Karisma for Kapoor legacy not cousin Ranbir Kapoor

বিনোদন | ‘…কাপুর পরিবারের উত্তরাধিকারী রণবীর নয়’ তাহলে কে? করিনার বক্তব্যে দানা বাঁধছে বিতর্ক!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০২ জুলাই ২০২৫ ১৭ : ২৯Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: বলিপাড়ায় শতাব্দী পেরোনো কাপুর পরিবার শুধু অভিনয়ে নয়, বলিউডের গ্ল্যামার, ইতিহাস আর রূপকথার অংশ। আজকের দিনে করিনা কাপুর খান (৪৪), রণবীর কাপুর (৪২) আর তাঁর স্ত্রী আলিয়া ভাট কাপুর (৩২)—এই তিন মুখ কাপুরদের আধুনিক প্রজন্মের মুখপাত্র। তবে ‘চিরাগ-ই-কাপুর’ তকমা বরাবরই রণবীরকেই দেওয়া হয়েছে। কিন্তু সদ্য এক সাক্ষাৎকারে করিনা যা বললেন, তাতে ঘুরে গেল চিত্রটাই!

 

 

এক সাক্ষাৎকারে করিনা সাফ বললেন, “আমি আর করিশ্মা-ই আমাদের কাপুর পরিবারের উত্তরাধিকার বহন করেছি। রণবীর আসার আগেই আমাদের পথচলা শুরু। মা তো আমাদের বিষয়ে বলেন, ‘ওরা শুধু বাঘিনী নয়, ওরা বাঘ! কারণ ওরাই কাপুরদের নাম বাঁচিয়ে রেখেছে।’ এই বক্তব্যে তোলপাড় নেটদুনিয়া। বিশেষ করে করিশ্মা কাপুরকে নিয়ে এক অন্য আলোচনার ঢেউ উঠেছে। এক নেটিজেন লেখেন, “করিশ্মা হেঁটেছিলেন, যাতে করিনা আর রণবীর দৌড়োতে পারে।” অন্যজনের মন্তব্য, “করিশ্মা দৌড়েছেন বলেই ওরা হামাগুড়ি দিতে পেরেছে!” অনেকে মনে করিয়ে দেন, “আমাদের ছোটবেলায় করিনাকে সবাই চিনত ‘করিশ্মার বোন’ হিসেবে। সেই করিশ্মাই লড়াই করে পথ করে দিয়েছিলেন বোন আর ভাইয়ের জন্য।” এক অনুরাগী লেখেন, “রণবীর প্রতিভাবান ঠিকই, কিন্তু ওর জন্য গোটা ইন্ডাস্ট্রিই অপেক্ষায় ছিল। করিশ্মাকে কিন্তু সেটা ছিনিয়ে নিতে হয়েছে।”

 

উল্লেখ্য, ২৫ বছর পূর্ণ করলেন করিনা কাপুর খান, আর রণবীরের কেরিয়ারের ১৮ বছর। কিন্তু ৩৪ বছর আগে যখন করিশ্মা কাপুর বড়পর্দায় এলেন, তখন কাপুর পরিবারে কোনও নারী মুখ ছিল না সিনে দুনিয়ায়। পুরুষ-কেন্দ্রিক ঐতিহ্য ভেঙে করিশ্মা কাপুর-ই ছিলেন প্রথম ‘লেডি কাপুর’। তাই করিনার বক্তব্যে একরকম সম্মতি দিচ্ছেন অনেকেই—রণবীর কাপুর যতই ‘চিরাগ’ হন, কাপুরদের আসল আগুনটা জ্বালিয়েছেন করিশ্মা ও করিনা-ই।

 

এই মূহূর্তে করিনার বলিউড সফরের ২৫ বছর পূর্ণ হয়েছে। রণবীর পা রেখেছেন ১৮ বছর আগে, কিন্তু সেই পথ আগেই প্রস্তুত করেছিলেন তাঁর দিদি—কে কে অর্থাৎ করিশ্মা কাপুর। একের পর এক ব্লকবাস্টার ছবি, হিট গানের ধারা আর মেটাফোরিক্যাল ‘রাজকুমারী’ ইমেজ—তাঁকেই তো বলিউডের প্রথম ফ্যাশন আইকন গ্ল্যাম ডিভা বলা হয়। সুতরাং করিনার মন্তব্য যে নিছক আত্মপ্রচার নয়, বরং একটি গভীর সত্যের ইঙ্গিত—তা অনেক ছবি-অনুরাগীই মেনে নিচ্ছেন। রণবীর যদিও অভিনয়ে নিঃসন্দেহে দক্ষ, কিন্তু তাঁর জন্য যে মাটি আগেই উর্বর করে গিয়েছিলেন দুই কাপুর-কন্যা তা অস্বীকার করার আর উপায় নেই।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া