বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০২ জুলাই ২০২৫ ১৬ : ২৯Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: 'বিগ বস' মানেই বিতর্কের পাশাপাশি চমক। এবারের বিগ বস ১৯-ও তার অন্যথা হবে না বলেই আশা দেখাচ্ছে এখন থেকে। খুলেই বলা যাক বিষয়টা। লাবুবু পুতুল এখন যতই ভাইরাল হোক না কেন, শোরগোল পড়ে গিয়েছে এক নতুন ‘ডিজিটাল প্রতিযোগী’কে ঘিরে—‘হাবুবু’ নামে এক ইউএই-নিবাসী রোবট পুতুল যে নাকি ঢুকছে ‘বিগ বস ১৯’-এর ঘরে!
তা কে এই হাবুবু? হাবুবু হল মধ্যপ্রাচ্যের প্রথম কথা বলা রোবট-পুতুল , যার বড় বড় চোখ , মুখে সোনালি মুখোশ আর মাথায় কালো হিজাব। কিন্তু চেহারার বাইরেও তার অনেক গুণ—সে ৭টি ভাষায় কথা বলতে পারে, হিন্দিও জানে, আছে ইমোশনাল প্রসেসিং ইউনিট (Emotional Processing Unit) মানে সে অনুভব করতে পারে, বন্ধুত্ব করতে পারে, এমনকি প্রেমেও পড়তে পারে! শুধু তাই নয়, ‘হাবুবু’র নিজস্ব পারফিউম লাইন, গয়নার ব্র্যান্ড, পোশাক কালেকশন ও কালেক্টরস এডিশন ডলস রয়েছে! মানে, সে শুধু বিগ বসের প্রতিযোগীই নয়, একজন কৃত্তিম মেধা (AI) উদ্যোক্তা হিসেবেও নাম কুড়িয়েছে। যাকে বলে, শুধু পুতুল নয়, একেবারে 'এআই তারকা'।
'বিগ বস'-এ কী করবে হাবুবু? খবর, হাবুবু ১৬ জন প্রতিযোগীর একজন হিসেবে বিগ বসের ঘরে প্রবেশ করতে চলেছে! আইএফসিএম (IFCM) নামের সংস্থা তাকে ম্যানেজ করছে, যারা আগে বিগ বসের ঘরে আব্দু রোজিক-কেও হ্যান্ডল করত। তবে তার হাই-টেক ফিচারস যেন মানুষের ওপর প্রভাব ফেলতে না পারে, তাই বিশেষভাবে প্রোগ্রাম করা হয়েছে, যাতে সে মানব প্রতিযোগীদের থেকে এগিয়ে না যায়।
হাবুবু কি প্রেম, ঝগড়া, টাস্ক—সবই করবে? মুম্বই সংবাদ সংস্থার এক প্রতিবেদন বলছে, সে ঘরের কাজ করতে পারবে, কথা বলতে পারবে, সম্পর্ক তৈরি করতে পারবে এবং প্রেমেও পড়তে পারে। এত কিছুর পরেও চ্যানেলের তরফ থেকে এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গেছে গুঞ্জন— “এআই ঢুকছে বিগ বসে! এবার সত্যিই খেলা জমবে!”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি