বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০২ জুলাই ২০২৫ ১৫ : ৫০Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: তৃপ্তি দিমরি—এই মুহূর্তে বলিউডের অন্যতম চর্চিত নাম। অবশ্য নেটপাড়ার মতে, ‘হটেস্ট’। বক্স অফিস কাঁপানো একের পর এক জনপ্রিয় হিট ছবির নায়িকা তিনি। সোশ্যাল মিডিয়ায় তাঁর এক ঝলক মানেই ভাইরাল ঝড়। আর এবার শিরোনামে উঠে এল তাঁর ব্যক্তিগত জীবন! গোয়ার বিলাসবহুল সমুদ্রতটে ঘোরা, সুইমিং পুলে গা ভাসিয়ে ছবি আর তার সঙ্গেই জুড়েছে এক ‘বিশেষ নাম’ — স্যাম মারচেন্ট।

গোয়ার একটি সমুদ্রতট রিসর্ট—কাসা ওয়াটার্স, যার মালিক স্যাম মার্চেন্ট, পেশায় মডেল থেকে হোটেল ব্যবসায়ী। বর্তমানে এই রিসর্টেই ছুটি কাটাচ্ছেন তৃপ্তি। ইনস্টাগ্রামে গোলাপি মনোকিনিতে পুলে বসে থাকা ছবি পোস্ট করে তৃপ্তি ট্যাগ করেছেন স্যাম ও তাঁর রিসর্টকে। স্যামও সেই স্টোরি রিশেয়ার করেছেন। আরেকটি স্টোরিতে তৃপ্তি লিখেছেন: “শান্তি যেমন দেখতে হয়”, সঙ্গে আবারও স্যামকে ট্যাগ। স্যামও যথারীতি সেই স্টোরি রিশেয়ার করেছেন। নেটপাড়ার প্রশ্ন—এ কি শুধুই হোটেলের প্রচার না কি ‘হলিডে রোম্যান্স’? কারণ, গল্প এখানেই থেমে থাকেনি।

স্যাম একটি ভিডিও পোস্ট করেন যেখানে একজন রাস্তার খাবারের দোকানি ফুচকা বানাচ্ছেন। কাকতালীয়ভাবে, তৃপ্তিও ঠিক সেই সময় ফুচকা, চাট সহ গোয়ার স্ট্রিট ফুডের ছবি পোস্ট করেছেন। দু'জনেই শেয়ার করেছেন সমুদ্রতটের একই রকম সূর্যাস্তের ছবি। মানে দু’জনেই ঘুরছেন, আর সেই সব মুহূর্ত ক্যামেরাবন্দি হচ্ছে একই জায়গা থেকে!

শুধু গোয়াই নয়, নববর্ষের উদযাপনও একসঙ্গে সেরেছিলেন তৃপ্তি-স্যাম? ফিসফাস, এই প্রথম নয়—নববর্ষেও নাকি একসঙ্গে ছিলেন দুজনে। ফিনল্যান্ডে বরফের মধ্যে থেকে মেরুজ্যোতি (নর্দার্ন লাইটস) দেখার ছবি, একই জায়গা থেকে তোলা... আর স্যামের জন্মদিনে তৃপ্তির বিশেষ উইশ -“শুভ জন্মদিন, স্যাম মার্চেন্ট। প্রার্থনা করি, যেভাবে তুমি ভালবাসা ও আনন্দ ছড়াও সেগুলো সেভাবেই যেন তোমার কাছেও ফেরত আসে।” এর সঙ্গে ছিল একটি নিজস্বীর কোলাজ পোস্ট —যেখানে স্যাম গাড়ি চালাচ্ছেন, গয়নার দোকানে তাকিয়ে দেখছেন, আর তৃপ্তি ক্যামেরা ধরছেন।

গোয়ায় প্রথমবার তৃপ্তির সরাসরি ট্যাগ আর স্যামের প্রকাশ্যে রিশেয়ার—তাতে জল্পনা আরও বাড়ছে। অনেকেই বলছেন— “এই স্টোরিগুলিই কি তাহলে তাঁদের প্রেমের আনুষ্ঠানিক স্বীকারোক্তি?”, “তাহলে কি এটাই তাঁদের সম্পর্কের ঘোষণা?”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি