বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০২ জুলাই ২০২৫ ১৫ : ৩৮Soma Majumder
নিজস্ব সংবাদদাতাঃ সোমবার রাতে কলকাতায় এসেছেন 'পাঞ্জাবের ক্যাটরিনা কইফ' শেহনাজ গিল। তাঁর সঙ্গে শহরে পা রাখেন গিপ্পি গ্রেওয়ালও। বর্তমানে ‘সিং ভার্সেস কৌর ২’-এর শুটিংয়ে ব্যস্ত দুই তারকা। বর্ধমান রাজবাড়িতে চলছে জোরকদমে ছবির কাজ।
সুপারফিট পাঞ্জাবি ছবি ‘সিং ভার্সেস কৌর ২’-এর প্রধান মুখ শেহনাজ ও গিপ্পি। এই ছবির হাত ধরেই ফের গিপ্পির সঙ্গে নতুন করে জুটি বাঁধতে চলেছেন শেহনাজ। ছবির সিক্যুয়েলের শুটিং চলবে কলকাতার সহ বাংলার বিভিন্ন প্রান্তে। প্রযোজনার দায়িত্বে রয়েছে এসভিএফ এন্টারটেইনমেন্ট। পরিচালনা করছেন নবনীত সিং।
‘সিং ভার্সেস কৌর ২’-এ বঙ্গতনয়ার ভূমিকায় অভিনয় করবেন শেহনাজ। চরিত্রের জন্য বাংলাও শিখছেন তিনি। তাঁকে বাংলা শেখানোর ভার এসে পড়েছে টলি অভিনেত্রী অলিভিয়া সরকারের উপর। এসভিএফ-এর তরফে অলিভিয়ার কাছে এই প্রস্তাব গিয়েছে।
বিগ বস থেকে দেশ জুড়ে জনপ্রিয়তা বেড়েছে শেহনাজের। বিগ বস-এ প্রয়াত সিদ্ধার্থ শুক্লার সঙ্গে তাঁর রয়াসন সকলের মন জয় করেছিল। এই শহরেও তাঁর অনুরাগীর সংখ্যা কম নয়। কলকাতায় পা রাখতেই শেহনাজকে দেখার জন্য ভক্তদের উৎসাহ চোখে পড়ে। কলকাতায় এসে শেহনাজ বলেন, "ছবিতে আমার চরিত্রটি একজন বাঙালির। বাংলা শিখতে শুরু করেছি। কলকাতার অনেক কিছু জানতে চাই। কলকাতার মানুষ খাবার, তাঁদের অভ্যর্থনা আমায় মুগ্ধ করে। কালীঘাট মন্দিরে যাওয়ার ইচ্ছে রয়েছে। বিরিয়ানি, ফুচকা আর কলকাতার বিখ্যাত রোল খেতে চাই।”
অন্যদিকে, জিপ্পির কথায় “আমরা এই সিক্যুয়েলের জন্য অনেকটা সময় নিয়েছি। সঠিক স্ক্রিপ্টের অপেক্ষায় ছিলাম। তা পাওয়ার পরই ফের জুটি বাঁধছি। আমি দ্বিতীয়বার কলকাতায় এলাম। এর আগে ২০১০-২০১১ সালে এসেছিলাম। কলকাতার সেরা খাবারগুলো চেখে দেখার ইচ্ছা রয়েছে।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি