বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Mohit Suri reveals KK was the original voice for Aashiqui 2 movie s Tum Hi Ho Song

বিনোদন | ‘আশিকি ২’র সব গান রেকর্ড করেছিলেন কেকে! তাঁকে সরিয়ে কীভাবে নিজের জায়গা পাকা করেছিলেন অরিজিৎ?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০২ জুলাই ২০২৫ ১৫ : ১৯Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: মুক্তি পাওয়ার এক দশক পরেও ‘তুম হি হো’ গানটি শুনলে চোখ ভিজে আসে, মনকেমন করে ওঠে ভক্তদের। অরিজিৎ সিং-এর কণ্ঠ আজও শ্রোতার প্রেমের ব্যথাকে ছুঁয়ে যায়। কিন্তু জানেন কি, এই গান সহ ছবির বাকি সব গানও অরিজিতের গাওয়ার কোনও পরিকল্পনাই ছিল না? বরং প্রথমে ‘আশিকি ২’ ছবির গানগুলো রেকর্ড করা হয়েছিল কে কে-র গলায়!

 

চমকে ওঠার মতো এই তথ্য জানালেন খোদ আশিকি ২ -এর পরিচালক মোহিত সুরি। সম্প্রতি, দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, “এই ছবির জন্য আমি তখন কেকে-এর গলায় সব গান রেকর্ড করেছিলাম। আমি আগেও ওর সঙ্গে কাজ করেছি—‘ক্যায়া মুঝে প্যায়ার হ্যায়’-এর মত গান নিয়ে। কিন্তু আশিকি ২ এর গান রেকর্ডিংয়ের পর হঠাৎ মনে হল, কেকে-এর কণ্ঠ ইমরান হাশমির জন্য একদম ঠিকঠাক কিন্তু আদিত্য রায় কাপুরের ক্ষেত্রে ঠিক মানাচ্ছে না। আদিত্যর জন্য প্রয়োজন এক নতুন কণ্ঠ।”

 

ঠিক সে জায়গাতেই এলেন অরিজিৎ সিং। মোহিত ততদিনে শুরু করলেন সেই কণ্ঠ খোঁজার যাত্রা। তিনি বলেন— “ বহু বহু গায়কের অডিশন নিয়েছিলাম, রেকর্ডিং শুনেছিলাম। এরপর অরিজিৎ সিং-এর গলায় গান শুনলাম। তারপর থেকেই আমি পাগলের মতো খুঁজছিলাম ওকে। আমি বুঝেছিলাম, ঠিক এই গলার জন্যই আমি অপেক্ষা করছিলাম। আগেই যাঁরা প্রতিষ্ঠিত, তাঁদের দিয়ে হবে না। নতুন কিছুর দরকার ছিল। আর সেই নতুনত্ব দিয়েছিল অরিজিৎ।”

 

‘আশিকি ২’-র সাউন্ডট্র্যাক তৈরি করেছিলেন জিৎ গাঙ্গুলি, অতিথি সুরকার ছিলেন মিঠুন এবং অঙ্কিত তিওয়ারি। এরপর ‘আশিকি ২’ ছবির একের পর এক গান - ‘তুম হি হো’, ‘ভুলা দেনা’, ‘চাহুঁ ম্যায় ইয়া না’, ‘আসান নহি ইয়াঁ’, ‘মিলনে হ্যায় মুঝসে আয়ি’—সব গাইলেন অরিজিৎ। এবং সব যাকে বলে সুপারহিট! অবশ্য কেকে-ও পিছিয়ে ছিলেন না— এ ছবির গান ‘পিয়া আয়ে না’ ছিল তাঁর কণ্ঠে, যা আজও তুমুল জনপ্রিয়।

 

‘আশিকি ২’-এর পরে এবার আবার রোম্যান্স ছবির ঘরানায় ফিরছেন পরিচালক মোহিত সুরি। এবার তাঁর নতুন ছবি ‘সইয়ারা’ - অভিনয়ে আহান পাণ্ডে ও অনীত পাড্ডা। ছবিতে সুর দিয়েছেন তনিষ্ক বাগচী। আগামী ১৮ জুলাই মুক্তি পাবে এ ছবি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া