বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০২ জুলাই ২০২৫ ১৪ : ২২Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ‘লাইফ ইন আ… মেট্রো’—২০০৭ সালে মুক্তি পাওয়া অনুরাগ বসুর এই সংবেদনশীল ছবি একঝাঁক শহুরে সম্পর্কের গল্পকে যেমন ছুঁয়ে গিয়েছিল, তেমনই এ ছবিতে ইরফান খান অভিনীত চরিত্র ‘মন্টি’ হয়ে উঠেছিল ছবির হৃদস্পন্দন। এরপর কেটে গিয়েছে দীর্ঘ ১৭ বছর। এবার আসছে সে ছবির স্পিরিচুয়াল সিক্যুয়েল— ‘মেট্রো… ইন দিনও’, আর এই ছবি তৈরির নেপথ্যের গল্পটা ঠিক যেন সিনেমার মতোই আবেগে মোড়া।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুরাগ বসু বললেন, “ ‘জগ্গা জাসুস’ তখন হয়ে গিয়েছে। এর পর ইরফান একদিন হঠাৎ আমাকে বলল—‘মেট্রো ২ বানাতে পারি না আমরা?’ তখনও আমি ভাবিনি ‘লাইফ ইন আ… মেট্রো’র সিক্যুয়েল করব। তবে ইরফানের ওই কথাটাই মাথায় গেঁথে যায়। আর সেখান থেকেই জন্ম নেয় ‘মেট্রো… ইন দিনও’।”
ইরফানের ওই ছোট্ট মন্তব্যটাই হয়ে উঠেছিল এই ছবির বীজ। অনুরাগ আরও বলেন, “ ‘লাইফ ইন আ…মেট্রো’ সফল হবে কি না, তা নিয়েই তখন ভয় ছিল। আজ এত বছর পরে বুঝি, হাইপারলিঙ্কড সিনেমা লেখার আনন্দটা তখন থেকেই পেয়েছিলাম। তারপর এল ‘লুডো’। কিন্তু এটা যে একটা সিরিজের মতো দাঁড়িয়ে যাবে, তা ভাবিনি।”
প্রসঙ্গত, ‘লাইফ ইন আ… মেট্রো’ ছবিতে শ্রুতি ও মন্টির ভূমিকায় কঙ্কনা সেনশর্মা ও ইরফান খান যে পর্দায় অনবদ্য ম্যাজিক তৈরি করেছিলেন, তা আজও ভুলতে পারেন না দর্শক। সেই আবেগ এখনও বয়ে বেড়াচ্ছেন অনুরাগ বসুও। “ইরফান না থাকলেও, ওর কথা, ওর আবেগ, ওর প্রেরণা—এই নতুন ছবির প্রতিটি দৃশ্যে জড়িয়ে আছে” বলেন পরিচালক।
তবে ‘মেট্রো ...ইন দিনও’ ছবিতে ধরা পড়েছে শহুরে সম্পর্কের নতুন ছায়া। এ ছবিতে বিভিন্ন বয়সী জুটিদের গল্পতে এবার প্রেম, একাকীত্ব আর নিজেকে বোঝার নতুন গল্প বলবেন অনুরাগ। ছবিতে রয়েছেন—আদিত্য রায় কাপুর, সারা আলি খান, ফতিমা সানা শেখ, আলি ফজল, অনুপম খের, পঙ্কজ ত্রিপাঠী, কঙ্কনা সেনশর্মা এবং নীনা গুপ্তা। প্রযোজনায় ভূষণ কুমার, কৃষণ কুমার, অনুরাগ ও তানি বসু।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি