বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Vikrant Massey clarifies why he left religion column blank on son s birth certificate

বিনোদন | ধর্মের ঘর ফাঁকা! কেন সন্তানের জন্মের পরিচয়পত্রে ‘ধর্ম’ উল্লেখ করলেন না বিক্রান্ত?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০২ জুলাই ২০২৫ ১০ : ০২Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসি শুধু অভিনয়ের জন্য নয়, তাঁর চিন্তাভাবনার সাহসের জন্যও বারবার আলোচনায় উঠে আসেন। এ বারও ব্যতিক্রম হল না। সম্প্রতি, অভিনেত্রী রিয়া চক্রবর্তীর পডকাস্টে এসে তিনি জানালেন—ছেলে বর্ধনের জন্ম পরিচয়পত্রে ধর্ম উল্লেখ করার জায়গাটি ফাঁকা রেখেছেন তিনি ও তাঁর স্ত্রী শীতল ঠাকুর!

 

“যদি আমি জানতে পারি আমার সন্তান কাউকে ধর্ম বা জাতপাত দেখে বিচার করছে, সেদিন আমি সত্যিই কষ্ট পাব, ভেঙে পড়ব। আমি ওকে সে ভাবে বড় করব না," স্পষ্ট ভাষায় জানালেন বিক্রান্ত। ধর্ম সম্পর্কে তাঁর অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে বিক্রান্ত বলেন— “আমার কাছে ধর্ম মানে বিশ্বাস, একটা পথ। সেটা যে যার মতো বেছে নেওয়ার অধিকার থাকা উচিত। আমার পরিবারে সব ধর্মের ছাপ রয়েছে — আমার মা শিখ, বাবা খ্রিস্টান, ভাই ইসলাম ধর্ম গ্রহণ করেছে। অন্যদিকে, আমার স্ত্রী রাজপুত ঠাকুর পরিবার থেকে এসেছে। আমিও সব ধর্মের জায়গায় যাই। পুজো  করি, দরগাতেও যাই, গুরুদ্বারায় গিয়েও মাথা ঝুঁকাই।”

 

তিনি স্পষ্ট জানান— ধর্ম মানব-নির্মিত, কিন্তু বিশ্বাস ঈশ্বরের প্রতি। সেই বিশ্বাস তাঁর মধ্যে প্রবল, এবং প্রতিদিন জীবনের জন্য তিনি ঈশ্বরকে ধন্যবাদ জানান।“ আমরা ছেলের জন্ম পরিচয়পত্রে ধর্মের জায়গায় একটা ড্যাশ (-) দিয়েছি। কোনও সরকার জোর করে বলে না যে ধর্ম উলকে হবে। এটা একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত।”

 

বিক্রান্তের মতে, সন্তানকে বিচারবুদ্ধিসম্পন্ন, মানবিক এবং অসাম্প্রদায়িক করে তুলতেই এই পদক্ষেপ। তিনি আরও বলেন,“আমরা সন্তানের নামকরণ করেছি ঠিকই, কিন্তু কোনও ধর্মীয় ছাঁচে ফেলিনি। আমার জীবনের সব সিদ্ধান্তেই আমি চাই ও যেন আগে মানুষ হয়, পরে অন্য কিছু।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া