বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | আলাদা হচ্ছে দীপশ্বেতা-কৌশিকের পথ! বিয়ের তিন বছরের মধ্যেই কেন এই সিদ্ধান্ত?

Reporter: Arpita Das | লেখক: Arpita Das | Editor: শ্যামশ্রী সাহা ০১ জুলাই ২০২৫ ১৬ : ৪২Soma Majumder

নিজস্ব সংবাদদাতা: টলিউডে একের পর এক বিচ্ছেদের খবর। বিয়ের তিন বছরের মধ্যেই এবার বিচ্ছেদের সিদ্ধান্ত জানালেন ছোট পর্দার জনপ্রিয় জুটি দীপশ্বেতা মিত্র ও কৌশিক দাস। সমাজ মাধ্যমে নিজেই এই খবর দিলেন অভিনেত্রী। 

জি বাংলার 'আলোছায়া' ধারাবাহিক থেকে প্রেম শুরু হয় দীপশ্বেতা ও কৌশিকের। এরপর সারা জীবন একসঙ্গে পথ চলার সিদ্ধান্ত নেন তাঁরা। ২০২২ সালে ধুমধাম করে বিয়ে হয় জুটির। কাজের ব্যস্ততার মাঝেই দু'জনে চুটিয়ে সংসার করছিলেন। তবে আচমকাই আলাদা হচ্ছে তাঁদের পথ। 

বেশ কিছুদিন ধরেই একসঙ্গে দেখা যাচ্ছিল না এই যুগলকে। সমাজ মাধ্যমেও পোস্ট করেননি ছবি। বর্তমানে শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন দু'জনেই। তবে এর মধ্যে যে এতটা দূরত্ব বেড়ে গেছে তা আন্দাজ করতে পারেননি কেউই। দীপশ্বেতা লিখেছেন, 'সকলকে জানাতে চাই আমি এবং কৌশিক দু'জনে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা আর একসঙ্গে নেই, যদিও আমরা দু'জনেই এই বিয়েকে টিকিয়ে রাখার চেষ্টা করেছিলাম, তবে যেমনটা আশা করেছিলাম তা হয়নি। আমরা দু'জনেই সম্মানের সঙ্গে পুরনো সব স্মৃতি মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছি। সবাইকে অনুরোধ করছি এই বিষয়টি বুঝেই সকলে যেন আমাদের একটু সময় দেন, ভুল ভাবনার কোনও প্রয়োজন নেই। যেহেতু আমরা আলাদাভাবে নিজেদের শুরু করছি তাই ভবিষ্যতে সকলের ভালবাসা এবং শুভেচ্ছা চাই।' 

এই মুহূর্তে সান বাংলার ভিডিও 'বৌমা' ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দীপশ্বেতা৷ কিছুদিন আগেই আকাশ আট চ্যানেলের 'প্রথম কদম ফুল' এবং স্টার জলসার 'রোশনাই' ধারাবাহিকে দর্শকেরা দেখেছেন কৌশিককে। পথচলা আলাদা হলেও একে অপরকে সম্মান করে এই সিদ্ধান্ত নিয়েছেন দু'জনে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া