বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পাড়ি রাহুল দেব বসুর? তামিল ভাষা শিখতে চেয়ে কোন ইঙ্গিত দিলেন অভিনেতা?

Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ০১ জুলাই ২০২৫ ১৪ : ১৭Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: ছোটপর্দার বেশ পরিচিত মুখ রাহুল দেব বসু। কাজ করেছেন বড়পর্দাতেও। সম্প্রতি তিনি পা রেখেছেন বলিউডেও। ফলে কেরিয়ারের দিকে যে দারুণ ব্যস্ত সেটা বলাই যায়। কিছুদিন আগেই শেষ হয়েছে জি বাংলার ধারাবাহিক 'দুগ্গামণি ও বাঘমামা'। এই মেগায় রাহুলকে 'প্রকাশ'-এর চরিত্রে দেখেছেন দর্শক। 

 


নীরজ পাণ্ডের সিরিজ 'খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার'-এর মাধ্যমে বলিউডে পা রাখেন রাহুল। যদিও এর আগে বেশকিছু বিজ্ঞাপনের শুটেও দেখা গিয়েছিল তাঁকে। কিছুদিন আগে আবারও মুম্বই পাড়ি দিয়েছিলেন অভিনেতা। তবে এবার বলিউডের নতুন কাজের সুখবর দেওয়ার আগেই অন্য ইঙ্গিত দিলেন রাহুল। 

 

 

সোমবার সমাজমাধ্যমে রাহুল তামিল ভাষা শেখার জন্য শিক্ষকের খোঁজ করেন। জানান, তিনি তামিল ভাষা শেখার জন্য আগ্রহী। তবে কি এবার দক্ষিণী ছবির জগতে অভিষেক হতে চলেছে রাহুলের? এই বিষয়ে যদিও মুখে কুলুপ এঁটেছেন অভিনেতা। তবে সূত্রের খবর, ইতিমধ্যেই দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য প্রস্তাব আসছে রাহুলের কাছে। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি কিছুই। তবুও নিজেকে প্রস্তুত করতেই তামিল ভাষা শিখছেন অভিনেতা। সবকিছু ঠিকঠাক থাকলে খুব তাড়াতাড়িই নতুন পথ চলা শুরু হতে চলেছে অভিনেতার।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া