বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Arpita Das | Editor: শ্যামশ্রী সাহা ০১ জুলাই ২০২৫ ১২ : ২৪Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: তিক্ততা নয়, বরং জন্মদিনে শুভেচ্ছা বার্তার মাধ্যমে বিচ্ছেদের সিদ্ধান্ত জানালেন অভিনেত্রী সুস্মিতা রায় ও তাঁর স্বামী সব্যসাচী চক্রবর্তী। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে নতুন জীবনের দিকে এগোলেন সব্যসাচী ও সুস্মিতা। একে অপরের পথ আলাদা হলেও দু'জনেই একে অপরকে সম্মান করেন, তাই এই বিষয় নিয়ে আর কোনও আলোচনা চান না কেউই। এমনটাই জানিয়েছেন সুস্মিতা।
অন্যদিকে মন খারাপ দেওর অভিনেতা সায়ক চক্রবর্তীর। সুস্মিতার সঙ্গে একটি ছবি সমাজমাধ্যমে ভাগ করে সায়ক লিখেছেন, 'ভাল থাকিস, আর কুটনি বৌদি বলে ডাকা হবে না, শুভ জন্মদিন'। সায়কের ভ্লগে 'কুটনি বৌদি' হিসেবে অত্যন্ত জনপ্রিয় সুস্মিতা।
এর আগেও দূরত্ব তৈরি হলেও সব্যসাচী-সুস্মিতা ফের কাছাকাছি আসেন। তবে এক ছাদের তলায় একসঙ্গে ভাল থাকা হয়ত সম্ভব নয়, সেই কারণে বিচ্ছেদের পথ বেছে নিয়েছেন সুস্মিতা এবং সব্যসাচী। মঙ্গলবার সুস্মিতা রায়ের জন্মদিন। গতকাল রাতে সব্যসাচী লিখেছেন, 'ভাল থাক । বড় হ আরও। জন্মদিনে, আমার শেষতম শুভেচ্ছায় অনেক ভাল থাকিস। নতুন অধ্যায় ভাল হোক। আমরা আলাদা হচ্ছি। কিছু জিনিস দু'তরফে মিলল না, মন খারাপ দু'তরফেই। সেটা কাটিয়েই এগিয়ে যাওয়া হোক! বাকিদের চর্চা, আলোচনা দয়া করে এখানেই শেষ হোক । আপনাদের কাছ থেকে দু তরফেই গলাগলি আশা করছি, গালাগালি নয়। এরপর আপনাদের যা ইচ্ছে।'
তিনি আরও লেখেন, 'এই পোস্ট দু'তরফের সম্মতিক্রমে, আলোচনা করে। আপনারা এবার প্লিজ আলোচনা থামিয়ে দিন। আমাদের দু'জনেরই আলাদা করে অনেক কিছু করার বাকি আছে।' অন্যদিকে সুস্মিতা সব্যসাচীর এই পোস্ট কে সমাজমাধ্যমে ভাগ করে নিয়ে লিখেছেন, 'এটা দু'জনের সিদ্ধান্ত। আমরা দু'জন দু'জনকে সম্মান করি। দয়া করে আমাদের সিদ্ধান্তকে সম্মান করতে অনুরোধ করছি। এটাই জন্মদিনে আপনাদের কাছে আমার চাওয়া। আশীর্বাদ করুন পরবর্তী অধ্যায়ে আমরা আমাদের মতো করে যেন ভাল থাকতে পারি।' দু'জনের পোস্টেই নেটিজেন ও অনুরাগীদের মন্তব্য ভরে গিয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি