বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Anshula Kapoor opens up about mental health issues after The Traitors show

বিনোদন | পর্দার আড়ালে কী হত ‘দ্য ট্রেইটরস’-এ? আতঙ্কে মানসিক রোগে আক্রান্ত হয়ে পড়লেন প্রতিযোগী অংশুলা

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ৩০ জুন ২০২৫ ১৭ : ১৫Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: আলো ঝলমলে জগৎ, ক্যামেরার সামনে একের পর এক আকর্ষণীয় খেলা সঙ্গে টুইস্ট-এর পর টুইস্ট। বাইরে থেকে রিয়্যালিটি শো ‘দ্য ট্রেইটরস’-এর চাকচিক্য এমনই। কিন্তু ক্যামেরার লেন্সের আড়ালে প্রতিযোগী হিসেবে অংশ নেওয়াটা যে কতটা ভয়ঙ্কর এবং মানসিক চাপের, তা নিজের অভিজ্ঞতায় তুলে ধরলেন প্রতিযোগী অংশুলা কাপুর। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তাঁর অকপট স্বীকারোক্তি যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল রিয়্যালিটি শোয়ের অন্ধকার দিকটি।
অংশুলার দাবি, শো-টি তাঁর মানসিক স্বাস্থ্যে এতটাই প্রভাব ফেলেছিল যে প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসার পর তাঁকে মনোবিদের সাহায্য নিতে হয়। তাঁর পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (পিটিএসডি) ধরা পড়ে। অংশুলা সাফ জানিয়েছেন, এই শো-তে আসার আগে তাঁর এই ধরনের কোনও মানসিক সমস্যা ছিল না। তাঁর কথায়, “শো-এর পরিবেশ শুধু মানসিকভাবে ক্লান্তিকরই নয়, অত্যন্ত অস্বস্তিকরও ছিল।”
তবে অংশুলার এই মানসিক সমস্যার কারণ কোনও প্রতিযোগীর সঙ্গে বিবাদ বা ঝগড়া নয়। তাঁর কথায়, গোটাটাই ঘটেছে শোয়ের দমবন্ধ করা পরিবেশের কারণে। ঠিক কী ধরনের পরিবেশের সম্মুখীন হতে হয়েছিল তাঁকে? অংশুলার নিজের কথাতেই উঠে এসেছে শিউরে ওঠার মতো বিবরণ।
“দীর্ঘ ক্ষণ শুটিং নয়, আসল সমস্যা ছিল বাড়ির ভেতরের কথোপকথন এবং পরিবেশ। আমাদের ঘরে ইন্টারকম ছিল না। ঘরের নম্বরগুলো কালো কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল, ফলে নিজের বা অন্যের ঘর চেনার উপায় ছিল না। দরজার বাইরে লাগানো ছিল উইন্ড চাইম। নিয়ম ভেঙে অসময়ে দরজা খুললেই কেউ না কেউ এসে  বেরতে বারণ করত।” বলেন অংশুলা। তাঁর আরও বক্তব্য, “শো শেষে আমাকে ফের ইনটেনসিভ থেরাপি শুরু করতে হয় এবং আমার পিটিএসডি ধরা পড়ে। আমার উদ্বেগের মাত্রা চরমে পৌঁছে গিয়েছিল।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া