বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | শাহরুখ-আমিরের সঙ্গে এই জায়গায় যেতে চান সলমন! তিন খানের কোন গোপন কথা প্রকাশ্যে আনলেন ভাইজান?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ৩০ জুন ২০২৫ ১৬ : ০২Soma Majumder

সংবাদ সংস্থা, মুম্বইঃ শাহরুখ খান, আমির খান এবং সলমন খানকে প্রায়শই বলিউডের 'শেষ তারকা' বলা হয়। ১৯৯০ থেকে ২০১৬, প্রায় ২৩ বছরের বেশি সময় ধরে ভারতীয় চলচ্চিত্রে রাজত্ব করেছেন তিন খান। তবে এখনও পর্যন্ত একসঙ্গে বড়পর্দায় তাঁরা ছবি করেননি। সারা বিশ্বে ছড়িয়ে থাকা তিন খানের অগুণতি অনুরাগীদের আজও আশা, যদি কখনও একটি ছবিতেও তাঁরা হাজির হন! অনুরাগীদের সেই স্বপ্ন বাস্তবায়িত করার চিন্তাভাবনাও চলছে। তবে শুধু পর্দায় নয়, বাস্তবেও একসঙ্গে একটি জায়গায় যেতে চান শাহরুখ, সলমন ও আমির। তিন খানের সেই 'গোপন' কথা প্রকাশ্যে আনলেন সলমন। 

সম্প্রতি নেটফ্লিক্সে 'কপিল শর্মার দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল' শোতে মরশুমের প্রথম অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন সলমন খান। সেখানেই শোয়ের সঞ্চালন কপিল শর্মার সঙ্গে আলাপচারিতায় অভিনেতা জানান যে তিনি, শাহরুখ ও আমির একসঙ্গে একটি জায়গায় যেতে চান। তবে তাঁরা এমন জায়গায় যাবেন যেখানে কেউ তাঁদের চিনতে পারবেন না। তাঁদের তিনজনের একসঙ্গে ঘুরতে যাওয়ার এই পরিকল্পনা আমির খানের। যা শুনে শোয়ের সদস্য অর্চনা পুরান সিং হাসির ছলে বলেন, "পৃথিবীর এমন কোনও জায়গা নেই যেখানে তোমাদের কেউ চিনতে পারবেন না।"

তিন খানের এক ছবিতে অভিনয়ের গুঞ্জন নিয়েও প্রতিক্রিয়া জানান সলমন। কপিল যখন উল্লেখ করেন যে আমির খান সম্প্রতি সলমন এবং শাহরুখকে নিয়ে একটি ছবি করার কথা জানিয়েছেন। সঠিক চিত্রনাট্য খোঁজার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন মি. পারফেকশনিস্ট। এই প্রেক্ষিতে সলমন বলেন "ওদের চেষ্টা করতে দিন। যখন হবে দেখা যাবে।" 

প্রসঙ্গত, শাহরুখ ও সলমন ‘করণ অর্জুন’, ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর মতো একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন। ‘পাঠান’-এও অল্প সময়ের জন্য দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছিল। অন্যদিকে, সলমনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নয় দশকে 'আন্দাজ আপনা আপনা' ছবিতে কাজ করেছিলেন আমির। কিন্তু বড়পর্দায় আজ পর্যন্ত কখনও একসঙ্গে হাজির হননি আমির-শাহরুখ। আমিরের ‘লাল সিং চাড্ডা’ ছবিতে অতিথি শিল্পীর ভূমিকায় অভিনয় করেছিলেন শাহরুখ। যদিও সেই দৃশ্যে ছিলেন না আমির খান।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া