বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | 'রাতে ঘুম আসত না, ভয়ে কেঁপে উঠতাম'- সইফের উপর হামলার পর কীভাবে দিন কাটছিল করিনা কাপুরের? কী জানালেন অভিনেত্রী? 

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ৩০ জুন ২০২৫ ১৪ : ৫৯Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: সইফ আলি খানের উপর হামলা হওয়ায় তটস্থ বি-টাউন।‌ যেদিন সইফের উপর আক্রমণ হয়, সেদিন নাকি নৈশপার্টিতে মত্ত ছিলেন করিনা। এই খবর ছড়িয়েছিল প্রথমে। যদিও পরে তদন্তের রিপোর্টে জানা যায়, সেদিন সইফ-করিনা একসঙ্গেই বাড়িতে ছিলেন। তবুও স্বামীর উপর হামলা হওয়ায় নিজের দৈনন্দিন জীবনযাপনেও পরিবর্তন এনেছেন বেবো।

 

 

 

সইফের উপর হামলার পর থেকে বদল এসেছে পাতৌদি পরিবারের জীবনযাত্রায়। দুই ছেলে তৈমুর ও জেহ-কে পাপারাজ্জিদের ক্যামেরা থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন সইফ-করিনা। বেড়েছে তাঁদের নিরাপত্তাও। ঘটনার প্রভাবে এখনও আতঙ্কে থাকেন করিনা। 

 

 

একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, মুম্বইয়ে এই ধরনের ঘটনা খুব কমই শোনা যায়, যেখানে আমেরিকায় এই ধরণের ঘটনা বেশি দেখা যায়। তিনি এখনও এই ঘটনার সঙ্গে পুরোপুরিভাবে মানিয়ে নিতে পারেননি। এমনকী ঘটনার প্রথম কয়েক মাস তিনি খুব অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন। ঘুমোতে এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে অনেক সংগ্রাম করতে হয়েছিল করিনাকে। 

 

 

করিনার কথায়, "সময়ের সঙ্গে সঙ্গে, বুঝতে পেরেছি যে স্মৃতি ক্রমশ ম্লান হয়ে যাচ্ছে। যখন আপনি চোখের সামনে এমন ঘটনা দেখবেন, তখন আপনি কখনই সত্যিই তা কাটিয়ে উঠতে পারবেন না। মাসের পর মাস ঘুমোতে পারতাম না রাতে। চিন্তা হত দুই সন্তানের জন্য। এত অল্প বয়সে বাড়িতে এমন একটা কাণ্ডে দেখেছে তারা, কী প্রভাব পড়বে তাঁদের শিশুমনে, সেই নিয়ে চিন্তা হতো সব সময়। বর্তমানে মাসে ১০-১৫ দিনের বেশি কাজ করি না। এমনকী নৈশ পার্টিতে যাওয়াও ছেড়ে দিয়েছি একেবারে। পরিবারকে সময় দিই, আর সুস্থ জীবনযাপনের চেষ্টা করি।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া