বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ৩০ জুন ২০২৫ ১৪ : ২৮Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করে গরম গরম ডায়লগ। প্রোপাগান্ডা ছবি হলেও তাতে নিজের ডুবন্ত কেরিয়ার কিছুটা ভাসিয়ে তুলেছিলেন অভিনেতা বিবেক ওবেরয়। হলে না চললেও ছবির একাধিক ডায়লগ নিয়ে মিম হয়েছে দেদার। ফলে নেতিবাচক হলেও কিছুটা স্পটলাইট ফিরে পেয়েছিলেন বিবেক। এক লোকসভা ভোট পর করে পরের ভোট আসার আগেই ‘দেশপ্রেম’ শিকেয় তুলে সপরিবার দুবাইতে পারি দিলেন অভিনেতা।
সেখানেই রিয়াল এস্টেটের ব্যবসা শুরু করছেন তিনি। একটি ইংরেজি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে বিবেক জানিয়েছেন, ২০১৯ সালে কোভিডের সময় প্রথমবার দুবাইতে বাসা করেন তাঁরা। ভেবেছিলেন বসবাস স্বল্পস্থায়ী হবে। কিন্তু পরিবারের সবাই নাকি এখন সেখানে থাকতেই উৎসুক। তাই পাকাপাকি ভাবে সংযুক্ত আরব আমিরশাহিতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দুবাইকেই এখন তাঁর ‘নিজের বাড়ি’ বলে মনে হয় বলেও জানিয়েছেন অভিনেতা।
বিবেকের কথায়, “এখানে আপনি সম্পূর্ণ স্বাধীনতা পাবেন। কেবল স্থানীয় আইন, স্থানীয় লোকজন এবং রীতিনীতিকে সম্মান করলেই আর কোনও সমস্যা নেই। কোনও রকম দ্বন্দ্ব নেই, আরাম করে নিজের জীবন অতিবাহিত করতে পারবেন।” প্রসঙ্গত, বিবেক দুবাইতে ‘বিএনডব্লিউ ডেভলপমেন্ট’ নামের একটি লাক্সারি রিয়াল এস্টেট সংস্থার প্রধান। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১২০০ কোটি টাকারও বেশি। তবু কেন দেশ ছেড়ে বিদেশে? বিবেকের স্বদেশ ত্যাগকে ভাল চোখে দেখছেন না অনেকেই। সমালোচকদের প্রশ্ন, অষ্টপ্রহর অন্যদের দেশাত্মবোধের জ্ঞান দিয়ে নিজেই শেষে দেশত্যাগী?
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি