বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Bollywood Actor Aamir Khan opens up about his experience with Underworld

বিনোদন | ‘দাউদের আদেশ’ অমান্য করেছিলেন আমির? ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে এত বছর পর মুখ খুললেন অভিনেতা

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ৩০ জুন ২০২৫ ১২ : ১৪Akash Debnath

সংবাদসংস্থা, মুম্বই: হলে রমরমিয়ে চলেছে আমির খানের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘সিতারে জমিন পর’। ছবির প্রচারে একের পর এক সাক্ষাৎকার দিচ্ছেন আমির। এবার সেই সাক্ষাৎকারের মধ্যেই বেরিয়ে এল এমন এক ঘটনার কথা যা শুনে আঁতকে উঠলেন তাঁর অনুরাগীরাই।
বলিপাড়ার অন্ধকার দিক তুলে ধরে আমির জানান নব্বইয়ের দশকে আন্ডারওয়ার্ল্ড থেকে রীতিমতো হুমকি পেয়েছিলেন তিনি। একটি হিন্দি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আমির জানান সেই সময় আচমকাই কয়েকজন অচেনা লোক তাঁর সঙ্গে যোগাযোগ করেন। তাঁরা সরাসরি আমিরকে জানান, দুবাই কিংবা শারজাতে একটি অনুষ্ঠানে উপস্থিত থাকতে হবে তাঁকে। আমিরের স্পষ্ট ইঙ্গিত, সেই প্রস্তাব এসেছিল মাফিয়া ডন দাউদ-এর থেকেই।
কিন্তু চাপের মুখেও নতিস্বীকার করেননি ‘সরফরোস’ ছবির নায়ক। তাঁর কথায়, “ওরা অনেক চেষ্টা করেছিল। ওরা আমাকে টাকা সাধছিল। এমনকী আমার পছন্দের যে কোনও কাজ করে দেবে বলেও প্রস্তাব দেয়। তারপরেও আমি যেতে অস্বীকার করি। এরপরই ওরা দ্রুত সুর বদলে ফেলে। বলে যে আমাকে যেতেই হবে কারণ আমার নাম নাকি ঘোষণা করা হয়ে গেছে!”
পরিস্থিতি ঘোরালো হলেও আমির অবশ্য হার মানেননি। আমির বলেন,“আমি বলেছিলাম, ‘আপনারা এক মাস ধরে দেখা করছেন, আমি প্রথম থেকেই আপনাদের বলে আসছি আমি যাব না। জানি আপনদের অনেক ক্ষমতা। আপনারা আমাকে মারধর করতে পারেন, আমার মাথা ফাটিয়ে দিতে পারেন কিংবা হাত-পা বেঁধে জোর করে নিয়ে যেতে পারেন। কিন্তু আমি নিজের ইচ্ছায় আপনাদের সঙ্গে যাব না।’ এরপর থেকে ওরা আমার সাথে যোগাযোগ করা বন্ধ করে দেয়।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া