বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ৩০ জুন ২০২৫ ১১ : ৩১Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: ২৫ বছর আগে মুক্তি পেয়েছিল ‘রিফিউজি’। আর সেই ছবিতেই বলিউডে আত্মপ্রকাশ করেন অভিষেক বচ্চন এবং করিনা কাপুর। বর্তমানে দু’জনেই বলিপাড়ার পরিচিত মুখ। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলে গেলেও প্রথম ছবির বিভিন্ন স্মৃতি আজও অমলিন বচ্চন পুত্রের মনে। সেই স্মৃতির পাতা থেকেই অভিষেক তুলে আনলেন এমন এক ঘটনা যা জানতেন না অনেকেই।
নিজের ফিল্ম কেরিয়ারের স্মৃতিরোমন্থন করতে গিয়ে অভিষেক জানান, প্রথম ছবির প্রচারে গিয়ে একটি প্রজেক্টর রুমে আটকা পড়ে গিয়েছিলেন তিনি এবং করিনা। ঠিক কী হয়েছিল সেদিন? অভিষেক জানান, প্রথম ছবি মুক্তির পর স্বাভাবিক ভাবেই তিনি খুবই উৎসাহী ছিলেন। কিন্তু সেই সময় তাঁর পরবর্তী ছবি ‘শরারত’-এর শুটিং চলছিল। তাই কোনও ক্রমে প্রিমিয়ার সেরেই তাঁকে মানালিতে চলে যেতে হয়। মানালিতে শুটিং সেরে যখন তিনি মুম্বই ফিরলেন তখন হলে তাঁর ছবি কেমন চলছে সেটা জানতে উদগ্রীব হয়ে পড়েন তিনি। ফোনে করিনা কাপুরকে প্রস্তাব দেন, কোনও একটি সিনেমাহলে গিয়ে বিষয়টি স্বচক্ষে দেখার। করিনাও রাজি হয়ে যান।
নায়ক নায়িকা গ্যালাক্সি এবং চন্দন বলে দু’টি হলে যান। প্রথমটির ক্ষেত্রে কোনও সমস্যা না হলেও দ্বিতীয় হলে পৌঁছতেই জানাজানি হয়ে যায় যে ছবির নায়ক নায়িকা হলে এসেছেন। আর তার ফলে দলে দলে অনুরাগী ছুটে আসেন দেখতে। অভিষেক জানান ভক্তদের চাপ এতই বেড়ে গিয়েছিল যে বাধ্য হয়ে তাঁকে এবং করিনা কাপুরকে প্রজেক্টর রুমে লুকিয়ে পড়তে হয়। দর্শকদের ভালবাসার অত্যাচার থেকে তারকাদের বাঁচাতে তাঁদের তালাবন্দি করে রাখতে বাধ্য হন হল কর্তৃপক্ষ। ভিড় কমার পর মুক্তি পান দু’জনে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি