বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Paresh Rawal Confirms Hera Pheri 3 Controversy Resolved and his patch up with Akshay Kumar

বিনোদন | অক্ষয়-পরেশ রাওয়ালের ঝগড়া শেষ! সব বিতর্ক দূরে ঠেলে ‘হেরা ফেরি ৩’-এ সত্যিই ফিরছেন ‘বাবুরাও’?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ৩০ জুন ২০২৫ ০০ : ০১Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: সম্ভবত বছরের সবচেয়ে আলোচিত বলিউডি বিতর্ক—‘হেরা ফেরি ৩’ থেকে পরেশ রাওয়ালের সরে যাওয়া আর তারপর তাঁর নামে অক্ষয় কুমারের ২৫ কোটি টাকার আইনি নোটিস! তবে সব উত্তাপের পরে অবশেষে শান্তির মনোরম, ফুরফুরে হাওয়া বইল। সোজা কথায়, পরেশ রাওয়াল ফিরলেন ‘হেরা ফেরি ৩’-এর টিমে! এবং এই খবরের সত্যতার সিলমোহর এসেছে সরাসরি পরেশ রাওয়ালের মুখ থেকেই।

 

“কোনও বিতর্ক তো ছিল না”—স্পষ্ট করলেন পরেশ। সম্প্রতি একটি পডকাস্টে এই প্রসঙ্গে প্রশ্ন উঠতেই পরেশ বলেন—“এটা বিতর্ক নয়। যখন দর্শক কোনও কিছু এত ভালবাসে, তখন আমাদের দ্বিগুণ দায়িত্ব নিয়ে কাজ করতে হয়। আমরা দর্শকদের কাছ থেকে ভালবাসা পেয়েছি, কাজটা হালকাভাবে নেওয়া যায় না।”তিনি আরও বলেন—“আমি চেয়েছিলাম সবাই একসঙ্গে পরিশ্রম করুক। আর কিছু না। এখন সব ঠিক হয়ে গেছে।”

 

 

এর আগে অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থা ‘কেপ অফ গুড ফিল্মস’ ২৫ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে আইনি নোটিশ পাঠিয়েছিল পরেশ রাওয়ালকে।জানা গিয়েছিল, ১১ লক্ষ টাকার সাইনিং অ্যামাউন্ট তিনি ফেরত দিয়েছেন ১৫% সুদ-সহ এবং অতিরিক্ত কিছু টাকা। তবে শেষমেশ জিতল সেই বন্ধুত্ব! পরেশ হাসতে হাসতেই বলেন— “সবাই তো সৃষ্টিশীল মানুষ—অক্ষয়, সুনীল, প্রিয়দর্শন। সবাই বহু বছরের বন্ধু। একটু ফাইন টিউন করতে হয়েছিল শুধু!”

 


‘হাউসফুল ৫’ ছবির এক প্রচার অনুষ্ঠানে এক সাংবাদিক যখন বলেন যে বহু অনুরাগী মনে করেন হের ফেরি ৩ নিয়ে যা সিদ্ধান্ত পরেশ রাওয়াল নিয়েছেন তা পুরোপুরি বোকামো, সেকথা শোনামাত্রই অক্ষয় সোজাসুজি বলেন—“৩২ বছর ধরে ওঁর সঙ্গে কাজ করছি। 'বোকামো' শব্দ ব্যবহার করাটা সম্মানজনক নয়। উনি দারুণ অভিনেতা, আমি ওঁকে শ্রদ্ধা করি।”

 

এখন বলিউড জুড়ে প্রশ্ন— হাসির রাজা ফিরছে কবে? ‘হেরা ফেরি ৩’ কি এবার বাবুরাও-রাজু-শ্যামকে নিয়ে নতুন উদ্যমে জলদি শুরু হবে?


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া