বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Abhishek Bachchan Shares Emotional Response After Amitabh Bachchan Calls Him His Inheritor

বিনোদন | ‘অভিনেতা হিসেবে ও-ই আমার উত্তরাধিকারী…’ অমিতাভ বচ্চনের উচ্ছ্বসিত প্রশংসা শুনতে কেমন লাগে? অবাক করবে অভিষেকের জবাব!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৯ জুন ২০২৫ ১৯ : ০৫Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: অভিষেক বচ্চনের বিষয়ে, তাঁর অভিনয় সত্তা নিয়ে মাঝেমধ্যেই উচ্ছ্বসিত প্রশংসা শোনা যায় অমিতাভ বচ্চনের মুখে, লেখায়। অমিতাভের কাছে অভিষেক বচ্চন শুধু অভিনেতা নন, উত্তরাধিকার। আর সেই গর্বের প্রকাশ ঘটল বিগ বি-র সাম্প্রতিক ব্লগপোস্টে, যেখানে তিনি ছেলে অভিষেক বচ্চন-এর প্রতি অকুণ্ঠ শ্রদ্ধা ও ভালবাসা জানালেন।

 

বিগ বি লিখেছেন—"আমার ছেলে, শুধুমাত্র ছেলে হওয়ায় উত্তরাধিকারী হবে না। যে আমার উত্তরাধিকারী হবে, সে-ই আমার ছেলে হবে।"এই সংলাপ আসলে অমিতাভের বাবা  হরিবংশ রাই বচ্চন-এর একটি অমর বাণী। এই লেখার প্রতিক্রিয়ায় অভিষেক বলেন “আমার মা-বাবা আমার যেকোনো কাজে গর্বিত হবেন, যদি বুঝতে পারেন আমি নিজের সর্বোচ্চটা দিয়েছি। মানুষ ভুলে যায়, উনি শুধু অমিতাভ বচ্চন নন, একজন বাবা, একজন ঠাকুরদা। আমরা সবসময় নায়ক হিসেবে দেখি, কিন্তু উনি তো একজন মানুষও! আর পাঁচজন সাধারণ মানুষের মতো উনিও একজন বাবা, একজন ঠাকুর্দা। কিন্তু দর্শকের সেটা বিশ্বাস করতে কোথাও অবিশ্বাস্য লাগে, কষ্ট হয়। তাঁদের কাছে উনি শুধুই একজন মহানায়ক। আমার কথা হল...আমি ওঁর সন্তান...একজন বাবা হিসেবে আমার ব্যাপারে ওঁর যা মনে হয়, সেটা প্রকাশ করার অধিকার ওঁর আছে। এইটুকুই। ”

 

 


অমিতাভ বচ্চন আরও লেখেন—“অভিষেক বারবার এমন চরিত্র বেছে নিয়েছে যা ওকে অভিনেতা হিসেবে  চ্যালেঞ্জ করেছে। ও শুধুই অভিনয় করেনি, অভিনীত চরিত্রগুলোকে আত্মস্থ করেছে। আমার উত্তরাধিকারীর প্রতি আমার গভীর শ্রদ্ধা।” 

 

 

আগামী মাসেই ওটিটিতে মুক্তি পাচ্ছে অভিষেক অভিনীত ‘কালীধর লাপতা’। পরিচালনায় মধুমিতা। ছবিতে একজন মাঝবয়সী মানুষ, যার স্মৃতিশক্তি হারিয়ে যাচ্ছে, পরিবার তাকে ফেলে দিতে চায় কুম্ভমেলায়।কিন্তু নিজের শর্তে অন্তর্ধান করতে চায় তিনি। ঠিক সেই সময় জীবনে আসে ৮ বছরের রাস্তায় বেড়ে ওঠা এক সাহসী ছেলে—বল্লু। তারপর? কালীধরের জীবনযাত্রা কোন দিকে বাঁক নীল, তা নিয়েই এগোয় এই ছবি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া