বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৯ জুন ২০২৫ ১৮ : ১৪Rahul Majumder
আজকাল ওয়েব ডেস্ক: মাসের পর মাস ধরে চলা জল্পনা-উত্তেজনার অবসান! শেষমেশ ‘দ্য ব্যাটম্যান: পার্ট টু’র চিত্রনাট্য লিখে ফেললেন পরিচালক ম্যাট রিভস।তাঁর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এক সাদাকালো ছবি পোস্ট করে এই খবর নিজেই ভাগ করে নিলেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে ব্যাটম্যানের আইকনিক ব্যাট-ইনসিগনিয়া আঁকা চিত্রনাট্যের কপির প্রচ্ছদ—যেখানে স্পষ্ট পড়া যাচ্ছে নাম —‘দ্য ব্যাটম্যান: পার্ট ২’।পেছনের টেবিলে বসে রয়েছেন দুই চিত্রনাট্যকার—ম্যাট রিভস ও ম্যাটসন টমলিন। ক্যাপশনে রিভস লিখেছেন: “সব দুষ্টুমির সঙ্গী (দুই লড়াকু)”।
এই ঘোষণার ঠিক আগে, ডিসি স্টুডিওজ সংস্থার-এর কো-চেয়ারম্যান তথা বিখ্যাত পরিচালক জেমস গান এক সাক্ষাৎকারে এই ‘ব্যাটম্যান ২’ ছবি নিয়ে ভক্তদের উদ্দেশ্যে একরকম হুঁশিয়ারি দিয়েই বলেছিলেন— “লেখককে লেখার সময় দিন! আপনারা যেভাবে ওঁকে চাপে ফেলছেন, তাতে বিরক্ত লাগছে। সিনেমাটা আপনি ভালবেসেছেন ঠিকই, আর ওটা ম্যাটের জন্যই ভাল হয়েছে। ও নিজের সময়েই কাজটা শেষ করবে।”

এখানেই থামেননি গান। আরও যোগ করেন—“ম্যাট রিভস কারও কিছু ঋণী নয়। সে নিজের কাজ তখনই আমাদের দেবে, যখন সে নিজের লেখা চিত্রনাট্য নিয়ে সন্তুষ্ট হবে।” এবার এখন যখন একদিকে যখন এই ছবির চিত্রনাট্য লেখা শেষ, অন্যদিকে অভিনেতা রবার্ট প্যাটিনসন রসিকতার সুরে বলেছিলেন— “যুবক ব্যাটম্যান হয়ে শুরু করেছিলাম, এখন হয়তো বৃদ্ধ ব্যাটম্যান হয়েই ফিরব বড়পর্দায়!”

এতদিনে ‘দ্য ব্যাটম্যান ২’-এর চিত্রনাট্য পাকাপাকিভাবে তৈরি। এবার দেখার পালা, ব্যাটম্যান আবার কবে স্ক্রিনে ফিরবেন নিজের আঁধারের জগতে...
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি