বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

After Shefali Jariwala s Death her husband Parag Trolled for Walking Dog-Rashami Reacts Strongly

বিনোদন | শেফালির শেষকৃত্যের পরপরই পোষ্য নিয়ে বেরোতেই ট্রোলড তাঁর স্বামী, ট্রোলারদের মুখ কীভাবে বন্ধ করলেন রেশমি দেশাই?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৯ জুন ২০২৫ ১৭ : ৫২Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: শেফালি জরিওয়ালার আকস্মিক মৃত্যুতে এখনও শোকস্তব্ধ ইন্ডাস্ট্রি। আর এই কঠিন সময়ে প্রয়াত অভিনেত্রীর  স্বামী পরাগ ত্যাগীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় উঠেছে এক দল ঘৃণ্য ট্রোলের ঢেউ। কারণ? স্ত্রীর মৃত্যুর ঠিক একদিন পর নিজেদের পোষ্য কুকুর ‘সিম্বা’কে নিয়ে হাঁটাতে দেখা গিয়েছে পরাগকে—আর তাতেই শুরু ট্রোলিং।এই অমানবিক ট্রোলিংয়ের প্রতিবাদে মুখ খুললেন অভিনেত্রী রেশমি দেশাই, যিনি ছিলেন শেফালির অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু।

 

ইনস্টাগ্রাম স্টোরিতে রেশমি লেখেন, “আরে ভাই, দয়া আর মানবিকতা ছড়ান, বিচার নয়! সিম্বা শুধু শেফালির পোষ্য ছিল না, ওর সন্তানের মতো ছিল। ওর এই হঠাৎ চলে যাওয়ায় যে শূন্যতা তৈরি হয়েছে, তা ভাষায় বোঝানো যায় না। সংবাদমাধ্যমে  অনুরোধ করব পরিবারকে এই সময়ে কিছুটা জায়গা দিন। সহানুভূতি দেখান, উত্তেজনা নয়।”

 


শেফালির মৃত্যুতে রেশমি লিখেছিলেন, “আমি এখনও এই খবরটা মেনে নিতে পারছি না। তুমি একজন অসাধারণ মানুষ ছিলে। কীভাবে বলব, বুঝতে পারছি না… খুব মিস করব তোমায়। খুব তাড়াতাড়ি চলে গেলে।”

 

শনিবার সন্ধ্যায় ওশিওয়ারা শ্মশানে শেফালির শেষকৃত্য সম্পন্ন হয়। পরাগ ত্যাগী স্ত্রীকে আগুনে সঁপে দিয়ে ভেঙে পড়েন কান্নায়। উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ পরিবার ও বন্ধুরা। এর আগে, শেফালির বাসভবনে পৌঁছান আরতি সিং, মাহিরা শর্মা ও রেশমি দেশাই।

 

হাজির হয়েছিলেন সুনিধি চৌহানও। পারস ছাবড়া, হিন্দুস্তানি ভাই, শেহনাজ গিল ও বিকাশ গুপ্ত-সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন শেফালির শেষযাত্রায়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া