বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৯ জুন ২০২৫ ১৬ : ৪৩Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের ‘ভাই’—জ্যাকি শ্রফ। কোটি টাকার ফ্ল্যাট হোক বা বিলাসবহুল স্টারডম, তবুও তাঁর মন পড়ে থাকে মুম্বইয়ের ‘তিন বাত্তি’ বস্তির সেই ছোট্ট চাওলের ঘরটায়, যেখানে কেটেছে জীবনের ৩৩টি বছর। তবে পুরনো ঘরে ফিরতে চাইলেও বাধা হয়ে দাঁড়িয়েছেন সেখানকার বর্তমান মালিক। নিজের পুরনো কামরা ভাড়াটে হিসেবে ফেরত চেয়েও ফিরে পাচ্ছেন না জ্যাকি।
সম্প্রতি, এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে জ্যাকি বলেন,“ খুব চেষ্টা করছি জানেন, কিন্তু ওই ঘরের কর্তা দিচ্ছে না। আমি বলেছি, ভাই আমি এই ঘর নিয়ে তো পালাব না। চারজন এখন সেখানে ভাড়া থাকে...আমি এও বলেছি ওই চারজন ভাড়াটে যত টাকা দিচ্ছেন, আমি একাই সেটাই দিয়ে দেব। তাও সে দিতে চায় না।” আসলে, ঘরটা শুধু ইট-পাথরের নয়, জ্যাকি শ্রফের জীবনের এক আবেগময় অধ্যায়। অভিনেতার কথায়, “আমার মা ওই ঘরটা ছেড়েছিলেন ভাই মারা যাওয়ার পর। কিন্তু আমি আবার ফিরতে চাই, ওই জায়গাটার...ওই জায়গাটার একটা এনার্জি আছে, সেটা অনুভব করতে। আসলে, আমি ওই ঘরে ৩৩ বছর কাটিয়েছি। আজও অনেক সময় সেখানে চলে যাই। ওখানকার বারান্দায় দাঁড়িয়ে পান খাই, নিজের মতো করে একটু সময় কাটাই।”
আলোচনায় উঠে আসে জ্যাকির জীবনের কঠিন সময় নিয়েও। আর্থিক দিক থেকেও তখন তিনি ব্যাপক ক্ষতিগ্রস্থ। ২০০৩ সালের বুং ছবির প্রযোজনা ব্যর্থ হওয়ার পর প্রবল আর্থিক টানাপড়েন এসেছিল তাঁর জীবনে। “নতুন কিছু শুরু করলে ঝাঁকুনি আসেই। ওটাও এল। সেখান থেকে শিখেছি অনেক কিছু। আসল কথা হল, সেই ঝাঁকুনি আপনি কীভাবে সামলান, সেটাই আসল” — বলেন জ্যাকি। দুঃসময়ে ইন্ডাস্ট্রির কারও কাছে সাহায্য চেয়েছিলেন?জ্যাকির স্পষ্ট উত্তর— “ না! আমি কাউকে অনুরোধ করিনি। নিজের বোঝা অন্যের ঘাড়ে চাপানো ঠিক নয়। নিজেকেই সেই ভার ওঠাতে হয়, তার মোকাবিলা করতে হয়।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি