বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Vicky Kaushal says Katrina Kaif is blunt with feedback but can not take it herself

বিনোদন | ‘ক্যাটরিনা সমালোচনা করতে ওস্তাদ কিন্তু নিজের নিন্দা শুনতে...’, ভিকির কোন মিষ্টি অভিযোগে হাসছে নেটপাড়া?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৯ জুন ২০২৫ ১৫ : ৩১Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: ভিকি কৌশল জানালেন, স্ত্রী ক্যাটরিনা কইফ তাঁর অভিনয় নিয়ে রীতিমতো স্পষ্টবাদী। তবে একই রকম স্পষ্ট মতামত যদি তিনি ক্যাটরিনাকে দেন, তা মোটেই পছন্দ করেন না বলেই জানান এই অভিনেতা। বলিউডের জনপ্রিয় জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফ—একদিকে যেমন এই জুটির চমৎকার পারস্পরিক বোঝাপড়া, অন্যদিকে ঠিক ততটাই তাঁদের ব্যক্তিত্বের মজাদার সংঘর্ষ। সম্প্রতি, আয়োজিত এক আলোচনায় ভিকি কৌশল ও করিনা কাপুর খান মুখোমুখি হয়েছিলেন, যেখানে উঠে আসে তাঁদের সম্পর্কের অন্দরমহলের কিছু মজার অথচ ‘সত্যি’ গল্প।

 


ভিকি বলেন, “ক্যাট মানুষ হিসাবে খুবই সৎ। যা সত্যি, ঠিক তা-ই বলে। ও বলে, ‘এটা ভাল ছিল, এটা খারাপ ছিল, এটা আরও ভাল করা যেত।’ এমন খোলামেলা মতামত আমি সত্যিই পছন্দ করি।” তবে অভিনেতা এটাও বলেন, “যদিও কোনও কোনও সময় ও একটু নরম হয়ে নিজের মতামত দেয়, কারণ জানে যে আমার অনেক খাটনি থাকে কাজের পিছনে।”

 

আর উল্টোদিকে? নিজের কাজের বিষয়ে ভিকির মতামত কীভাবে নেন ক্যাটরিনা? সেকথা শুনলে হাসিতে ফেটে পড়বেন আপনিও।  ভিকির মুখে একথা শুনে করিনা হেসে বলেন, “ইস, যদি সইফও এমন খোলামেলা মতামত নিতে পারত!” ভিকি সঙ্গে সঙ্গে পাল্টা দেন—“ওই তো, এখানেও একই অবস্থা! ক্যাটরিনা নিজেও সেটা নিতে চায় না। প্রথম ধাপ হওয়া উচিত উৎসাহ দেওয়া।”

 


এই কথোপকথনের অংশ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনরা শুরু করেছেন হাসাহাসি। কেউ বলছেন, “যদি দিতে পারো, তবে নিতে পারাও শেখো!”, কেউ বা লিখলেন - “ক্যাটরিনা সব সময় একটু স্পর্শকাতর ওঁর সমালোচনা নিয়ে।” আরেকজন লেখেন, “ও সেই বন্ধু, যে সবার রোস্ট করে, কিন্তু কেউ ওকে কিছু বললে মুখ ফুলিয়ে বসে।”

 

প্রসঙ্গত, ভিকি কৌশলকে বড়পর্দায় শেষবার দেখা গিয়েছে লক্ষ্মণ উটেকরের ‘ছাভা’ ছবিতে, যা বক্স অফিসে ঝড় তুলেছে—৮০০ কোটি টাকাররও বেশি আয় করে। অন্যদিকে, ক্যাটরিনাকে শেষ দেখা গেছে ‘মেরি ক্রিসমাস’ (২০২৪) ছবিতে, বিপরীতে ছিলেন বিজয় সেতুপতি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া