বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ২৯ জুন ২০২৫ ১০ : ২৪Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক 'লক্ষ্মী ঝাঁপি'। এই মেগার মাধ্যমে বহুদিন পর ছোটপর্দায় ফিরছেন সৌরভ চক্রবর্তী। বিপরীতে শুভস্মিতা মুখোপাধ্যায়। এই খবর প্রথম আজকাল ডট ইন-ই প্রকাশ্যে এনেছিল। গল্পে নায়ক-নায়িকা যেমন থাকবে, তেমন ভিলেনও তো থাকবে! ইতিমধ্যেই আঁচ পাওয়া গিয়েছে, কে হচ্ছেন এই গল্পের ভিলেন।
খল নায়িকার চরিত্রে দেখা যেতে পারে অভিনেত্রী তনয়া চট্টোপাধ্যায়কে। যদিও তার চরিত্রটি পুরোপুরি নেতিবাচক দিকে মোড় নেবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। তনয়াকে দর্শক শেষ দেখেছেন জি বাংলার ধারাবাহিক 'নিম ফুলের মধু'র ইশার চরিত্রে। ওই গল্পে প্রথম থেকেই খল নায়িকার চরিত্রে দর্শকের পছন্দের তালিকায় জায়গা করেছিলেন তিনি।
সম্প্রতি সামনে এসেছে 'লক্ষ্মী ঝাঁপি'র প্রথম প্রোমো। দেখা যাচ্ছে বিয়ের কনে ঝাঁপি বিয়ের মণ্ডপে যাওয়ার জন্য প্রস্তুত। এমন সময় বাড়িতে এসে ব্যাবসার লোকসানের খবর দেওয়া হয় তার বাবাকে। পাওনা টাকা ফেরত চেয়ে ঝাঁপির বাবার উপর হামলা চালায় পাওনাদারেরা। বাবাকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ায় ঝাঁপি। কথা দেয় দু'বছরের মধ্যে সবার পাওনা টাকা ফেরত দিয়ে দেবে সে। খালি হয়ে যায় গমগমে বিয়েবাড়ি এই ঘটনার পর। ফাঁকা মণ্ডপে ঝাঁপির পাশে এসে বসে দীপ। জিজ্ঞেস করে এত বর দায়িত্ব যে সে নিল তা কীভাবে পালন করবে? কীভাবে এত টাকা ফেরাবে সে। উত্তরে ঝাঁপি বলে আমি নিজে ব্যাঙ্ক খুলব। হয়তো প্রাইভেট ব্যাঙ্ক খোলার আভাসই দিয়েছে এই ধারাবাহিকের চরিত্র ঝাঁপি।
এই ধারাবাহিকের হাত ধরে বহুদিন পর আবার ছোটপর্দায় ফিরছেন শ্রীপর্ণা রায়। যদিও এবার নায়িকা নন, পার্শ্বচরিত্রে দেখা যাবে তাঁকে। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অদিতি চট্টোপাধ্যায়ও।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি