বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | ভয়ঙ্কর রোগের সঙ্গে গোপনে লড়াই চলছিল প্রয়াত শেফালি জারিওয়ালার, ১৫ বছর থেকে কোন কঠিন অসুখে ভুগছিলেন 'কাঁটা লাগা গার্ল'?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৮ জুন ২০২৫ ০৯ : ১৭Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: টেলিভিশন কিংবা সিনেমা নয়, শুধুমাত্র একটি মিউজিক ভিডিওতে অভিনয় করে রাতারাতি সাফল্যের শিখরে পৌঁছেছিলেন ১৯ বছরের তরুণী। নয়ের দশকে তাঁর লাস্যময়ী অভিব্যক্তিতে ঘায়েল হয়েছিলেন অনেকেই। সেই ‘কাঁটা লাগা গার্ল’ শেফালি জারিওয়ালার জীবন মাত্র ৪২ বছর বয়সে থমকে গেল। শুক্রবার মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অভিনেত্রীর। 

সলমন খান এবং অক্ষয় কুমারের মতো অভিনেতাদের সঙ্গে প্রথম ছবিতে অভিনয় করেছিলেন শেফালি। কিন্তু তারপর বলিউডে তাঁকে নিয়মিত কাজ করতে দেখা যায়নি। হাতে গোনা কয়েকটি ছবিতে কাজ ছাড়া ২০১৯ সালে বিগ বস ১৩-এ অংশ নিয়েছিলেন তিনি। শোনা যায়, কেরিয়ার মধ্যগগনে থাকাকালীন মাঝে মাঝেই তিনি উধাও হয়ে যেতেন। 

একটি সাক্ষাৎকারে শেফালি নিজেই জানিয়েছিলেন তাঁর জীবনের কঠিন সংগ্রামের কথা। মৃগী রোগে আক্রান্ত ছিলেন শেফালি। মাত্র ১৫ বছর বয়স থেকে সেই কঠিন অসুখের সঙ্গে গোপনে চলছিল তাঁর লড়াই।  তিনি বলেছিলেন, “পরীক্ষার সময় প্রচণ্ড মানসিক চাপের মধ্যে থাকতাম। সেই থেকে খিঁচুনি শুরু হয়। ১৫ বছর থেকে আমার মৃগী রোগ। যার জন্য ডিপ্রেশনে ভুগতাম। আবার ডিপ্রেশন থেকেই খিঁচুনি বাড়ত। একটার সঙ্গে আরেকটা গভীরভাবে জড়িত।ক্লাসরুমে, ব্যাকস্টেজে, রাস্তায় বা কোথাও হঠাৎ করে আত্মবিশ্বাসের অভাব অনুভব করতাম।”

এই রোগের কারণেই ‘কাঁটা লাগা’র বিপুল সাফল্যের পরও বেশি কাজ করতে পারেননি শেফালি। কাজের মাঝে হঠাৎ খিঁচুনি হওয়ার ঝুঁকি থাকত। তাই নিজেকে আঘাত করার আশঙ্কায় বরাবর সতর্ক থাকতেন অভিনেত্রী। যদিও পরে চিকিৎসার মাধ্যমে রোগ অনেকটাই নিয়ন্ত্রণে আসে।

মৃত্যুর ঠিক দু’দিন আগেও একটি ফটোশুট করেছিলেন শেফালি। তারপর আচমকা কীভাবে এমন মর্মান্তিক ঘটনা ঘটল, তা নিয়ে চর্চা চলছে সর্বত্র। অভিনেত্রীর আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। শুক্রবার মধ্যরাত থেকে একের পর এক বলিপাড়ার তারকারা সমাজমাধ্যমে শোকবার্তা জানিয়েছেন। শেফালির দীর্ঘদিনের বন্ধু গায়ক মিকা সিং সমাজ মাধ্যমে লেখেন, "আমি গভীরভাবে আহত ৷ মন ভারাক্রান্ত হয়ে উঠছে ৷ আমাদের সকলের প্রিয় বন্ধু শেফালি আমাদের ছেড়ে চলে গিয়েছে ৷"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া