বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | ৪২ বছর বয়সে প্রয়াত 'কাঁটা লাগা' খ্যাত শেফালি জারিওয়ালা, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু

Sampurna Chakraborty | ২৮ জুন ২০২৫ ০১ : ৩২Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: : শুক্রবার মধ্যরাতে হঠাৎই বি-টাউন মারফত এল বিস্ফোরক খবর। মাত্র ৪২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন কাঁটা লাগা খ্যাত অভিনেত্রী শেফালি জারিওয়ালা।  জানা গিয়েছে, এ দিন তিনি বাড়িতেই অসুস্থ বোধ করায় তাঁকে তড়িঘড়ি করে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

একাধিক সংবাদমাধ্যমের খবর অনুসারে, শুক্রবার রাতেই স্বামী পরাগ ত্যাগী ও তাঁদের ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু মিলে শেফালিকে মুম্বইয়ের বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। তাঁকে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, তিনি আগেই প্রাণ হারিয়েছেন।

খোলামেলা স্বভাব এবং সোশ্যাল মিডিয়ায় দৃপ্ত উপস্থিতির জন্য পরিচিত ছিলেন শেফালি জারিওয়ালা। দীর্ঘ সময় ধরে তিনি মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং নারী ক্ষমতায়নের সক্রিয় প্রচারক হিসেবে কাজ করেছেন। তাঁর হঠাৎ প্রয়াণে বিনোদন জগতে ছড়িয়ে পড়েছে শোকের ছায়া। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে বহু ভক্ত ও সহকর্মী তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। তাঁরা শেফালিকে স্মরণ করছেন একজন “উজ্জ্বল, নির্ভীক” শিল্পী হিসেবে, যিনি পপ সংস্কৃতির জগতে রেখে গিয়েছেন গভীর ছাপ।

শেফালি পেছনে রেখে গেলেন তাঁর স্বামী পরাগ ত্যাগীকে। সাংবাদিক ভিকি লালওয়ানি একটি পোস্ট শেয়ার করেছেন পুরো ঘটনাক্রম নিয়ে। তিনি লিখেছেন, তিনি নিশ্চিত করে বলতে পারেন, শেফালিকে নিয়ে হাসপাতালে হাজির হয়েছিলেন তাঁর স্বামী ও তাঁর দুই সঙ্গী। পোস্ট করার ৪৫ মিনিট আগে তাঁরা হাসপাতালে হাজির হন। হাসপাতালের রিসেপশনের কর্মী নিশ্চিত করে জানিয়েছেন, শেফালিকে হাসপাতালে ঢোকানোর পরেই চিকিৎসকরা দেখেই জানান, এখানে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। তারপর সাংবাদিকরা আরএমও-কে জানালে তিনি আবার হৃদরোগ বিশেষজ্ঞের থেকে বিস্তারিত জানতে চান। হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর লুলাও মৃত্যুর খবর নিশ্চিত করেন। কিন্তু এর থেকে বেশিকিছু এখনও জানা যায়নি। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া