বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ২৭ জুন ২০২৫ ১৬ : ৩৯Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: বিজয় বর্মার সঙ্গে কি সত্যিই সম্পর্কে জড়িয়েছেন তিনি? দঙ্গল নায়িকা ফতিমা সানা শেখকে নিয়ে বলিপাড়ায় এই জল্পনা চলছে বেশ কিছু দিন ধরেই। অবশেষে যাবতীয় গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজেই। সম্প্রতি তাঁর নতুন ছবি ‘আপ জ্যায়সা কোই’-এর ট্রেলার মুক্তির অনুষ্ঠানে এসে নিজের সম্পর্ক নিয়ে সোজা ব্যাটে খেললেন ফতিমা।
অনুষ্ঠানে তাঁকে সরাসরি প্রশ্ন করা হয় সম্পর্কের ব্যাপারে। উত্তরে ফতিমা স্পষ্ট জানান, তিনি আপাতত একাই রয়েছেন। পাশাপাশি সফল সম্পর্কের চাবিকাঠি ঠিক কী? তা নিয়েও মুখ খোলেন ফতিমা অভিনেত্রীর কথায়, “যেখানে দু’জন মানুষ একে অপরকে সম্মান করেন এবং পরস্পরের মতামত শোনেন। সেটাই সুস্থ সম্পর্ক। সম্পর্কে থাকার অর্থ নিজেকে হারিয়ে ফেলা নয়, বরং একসঙ্গে সেই সম্পর্ককে মজবুত করা। আমার মতে, এটাই সফল সম্পর্কের আসল চাবিকাঠি।”
এ তো গেল ছবির কথা। বাস্তব জীবনে এমন মনের মতো পুরুষের সন্ধান পেয়েছেন কি? প্রশ্ন শুনেই হেসে ফেলেন ফতিমা। তাঁর সরস উত্তর, তেমন পুরুষ বাস্তব জীবনে মেলাই ভার! অন্তত তাঁর জীবনে তো নেই। রসিকতা করে তিনি আরও জানান, ভাল ছেলেরা কেবল সিনেমাতেই থাকে। তাঁর কথায়,“আচ্ছে লড়কে হ্যায় হি নাই ইয়ার.. কোই ভি নহি হ্যায় (মেরি লাইফ মে)। ফিল্মো মে আচ্ছে হোতে হ্যায়।” (ভাল ছেলে আর নেই... কেউই নেই (আমার জীবনে)। সিনেমাতেই ভাল ছেলে থাকে।) ফতিমার এই উত্তরেই আপাতত বিজয়-চর্চায় ইতি পড়ল বলে মনে করছে বলিপাড়ার একাংশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি