বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ২৭ জুন ২০২৫ ১৩ : ৪১Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: চলতি বছরের আগস্টে মুক্তি পাচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ছবি ‘বেলা’। পরিচালনায় অনিলাভ চট্টোপাধ্যায়। গ্রেমাইন্ড কমিউনিকেশনের প্রযোজনায় তৈরি হয়েছে এই ছবি। এক সময় আকাশবাণীর ‘মহিলামহল’-এর প্রবাদপ্রতিম সঞ্চালিকা ছিলেন বেলা দে। পাশাপাশি দেশবিদেশের রান্না নিয়ে তাঁর পাণ্ডিত্যও ছিল সর্বজনবিদিত। তাঁরই বায়োপিক এটি।
জাতীয় পুরষ্কারপ্রাপ্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত রয়েছেন বেলা দে-র চরিত্রে। ছবির প্রথম মোশন পোস্টার রিলিজ হল আজই। সেখানে দেখা যাচ্ছে কয়েক দশক আগের বাঙালি বাড়ির পরিচিত ছবি। একটি রেডিয়োতে আকাশবাণীর ঘোষণা, “শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা এবং প্রযোজনার বেলা দে।” সঙ্গেই রাখা রান্নার দু’টি বই।
দীর্ঘদিন ধরেই সাংবাদিকতা এবং প্রযোজনার সঙ্গে যুক্ত টলিপাড়ার পরিচিত মুখ অনিলাভ চট্টোপাধ্যায়। তবে পূর্ণ দৈর্ঘ্যের ছবি এই প্রথম। পরিচালকের কথায়, “‘বেলা’ মেয়েদের কথা বলবে। মেয়েদের অধিকারের কথা বলবে। খুব মন দিয়ে আর সততার সঙ্গে আমরা সিনেমাটা বানিয়েছি। এতদিন যাঁরা আমাদের কাজ দেখেছেন, কাজের জন্য আমাদের চেষ্টা দেখেছেন, সবাই আমাদের আশীর্বাদ করবেন।”
শুধু দেখা নয়, আমাদের কথা, 'বেলা'-র কথা একটু ছড়িয়ে দিতে হবে। দীর্ঘ সম্পর্কের জায়গা থেকে এই আবদারটা থাকল। প্লিজ আমাদের সঙ্গে থাকবেন। 'বেলা'র প্রথম মোশন পোস্টার থাকল। 'বেলা' আসছে অগাস্টেই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি