বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৬ জুন ২০২৫ ১৯ : ০৩Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: দেব-শুভশ্রী জুটির শেষ ছবি ‘ধূমকেতু’। অন্তত এখনও পর্যন্ত। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত মুক্তি না পাওয়া এই ছবির মুক্তি পাওয়ার কথা ছিল ৯ বছর আগে। এ ছবি মুক্তি ঘিরে কিছু আইনি সমস্যা ছিল। প্রযোজক রাণা সরকার একাধিকবার জানিয়েছিলেন, দেব এবং তিনি দু’জনে মিলে সমাধান খোঁজার চেষ্টা করছেন। এ প্রসঙ্গে দেবের তরফেও মন্তব্যেও শোনা গিয়েছিল একই সুর। দেব নিজেই বলেছিলেন, “এই ছবি মুক্তি পেলে তিনি সবচেয়ে বেশি খুশি হবেন।” তবে গত ৯ বছরে এই ছবি ঘিরে একবিন্দু আগ্রহ কমেনি বাংলা ছবিপ্রেমীদের। বরং উত্তরোত্তর তা বেড়েছে। পাল্লা দিয়ে বেড়েছে অপেক্ষা। এবার শেষমেশ সে অপেক্ষার অবসান। চলতি বছরেই স্বাধীনতা দিবসের যাবে মুক্তি পেতে চলেছে ‘ধূমকে’তু।
তবে অনুরাগীদের মধ্যে এই ছবিমুক্তির খবরের উত্তেজনার রেশ কাটতে না কাটতেই ফের বোমা ফাটালেন রাণা সরকার। এবং সেই সঙ্গে এক অভূতপূর্ব চ্যালেঞ্জ ছুড়ে দিলেন দর্শককে! খুলেই বলা যাক বিষয়টি। ধূমকেতু-র মুক্তি দেব-শুভশ্রী অনুরাগীদের কাছে একই সঙ্গে হরষ-বিষাদ। একদিকে, এক দশক পর পর্দায় একসময়ের এই সুপারহিট জুটিকে ফের দেখতে পাওয়ার আনন্দ। অন্যদিকে, সম্ভবত, এই শেষবার তাঁরা হয়ত জুটি বেঁধে পর্দায় আসছেন, তা ভেবে হচ্ছে মনেকেমনও। আর ঠিক এই জায়গাতেই চ্যালেঞ্জটা ছুড়েছেন রাণা।
সমাজমাধ্যমের পাতায় গোটা, গোটা, স্পষ্ট হরফে রাণা সরকার লিখলেন –
“ ‘ধূমকেতু’ বক্স অফিস ৩০ কোটি হলে দেব- শুভশ্রী সিনেমা আবার হবে...
কথা দিয়েছিলাম ‘খাদান’ ও ‘সন্তান’ সুপারহিট হলে ধূমকেতু মুক্তি পাবে।
আমার দেওয়া কথা আমি রেখেছি, আশা করি এবার আমাকে ভরসা করবে সবাই ।
আমি আবার কথা দিলাম
আপনারা চ্যালেঞ্জ নিন”
আচ্ছা, দেব-শুভশ্রী ভক্তরা কি শুনছেন?
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি