বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Konkona brings Monty back-A sweet nod to Irrfan Khan in Metro In Dino Movie

বিনোদন | ১৭ বছর পর ‘মেট্রো’তে ফিরল পুরনো প্রেমের সেই গন্ধ! ইরফানকে কীভাবে এই ছবিতে শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন কঙ্কনা?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৭ জুন ২০২৫ ০৮ : ৩০Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: বলিউডে যখনই ‘সিক্যুয়েল’ শব্দটা ওঠে, বেশিরভাগ সময়ই তা থাকে তথাকথিত 'স্পিরিচুয়াল সিক্যুয়েল'—মানে গল্প নয়, মিল থাকে অনুভব আর ধাঁচে। এমনই এক ‘আত্মিক উত্তরসূরি’ হিসেবে এবার আসছে অনুরাগ বসুর নতুন ছবি ‘মেট্রো…ইন দিনো’, ২০০৭-এর কাল্ট ক্লাসিক ‘লাইফ ইন আ মেট্রো’-র আবহকে সঙ্গে নিয়ে।মেট্রো ছবির পুরনো কাস্ট এ ছবিতে প্রায় নেই বললেই চলে—শুধু রয়েছেন কঙ্কনা সেন শর্মা, তবে তিনিও এক নতুন চরিত্রে। আগের ‘শ্রুতি’-র বদলে এবার তিনি ‘কাজল’।

 

তবু, কঙ্কনাই এমন এক ছোট্ট টুইস্ট এনেছেন, যা হৃদয় ছুঁয়ে যায়। ছবিতে তাঁর বিপরীতে এবার পঙ্কজ ত্রিপাঠী, এবং তাঁর চরিত্রের নাম রাখা হয়েছে ‘মন্টি’—হ্যাঁ, ঠিক তাই, সেই ইরফান খানের ‘মন্টি’-র স্মৃতিকে কোমলভাবে দর্শকের মননে ফিরিয়ে আনা।

 

তবে জানেন কি ‘মন্টি’ নামটা একেবারেই ছিল না এই ছবির চিত্রনাট্যে? পরিচালক অনুরাগ বসুর কথায়, "এই চরিত্রের নাম প্রথমে ‘মন্টি’ ছিল না। শুটের প্রথম দিনেই কঙ্কনা বলল, ‘আচ্ছা, ওকে ‘মন্টি’ বলি না?’ শুনেই আমি রাজি। এক কথায় ঠিক হয়ে গেল।” কঙ্কনার কথায়, “এই চরিত্রটি এমন অদ্ভুতুড়ে একটা চরিত্র, ইরফানের ‘মন্টি’-র একটা ছায়া তো আছেই। যদিও চরিত্র একেবারেই আলাদা। কিন্তু প্রেমের ধরনটা একইরকম মজার।”

 

স্মৃতি, শ্রদ্ধা, সংলাপ ছাড়াই ফিরে এলেন ইরফান। ‘মেট্রো…ইন দিনো’-তে ইরফান নেই, তাঁর সংলাপ নেই, উপস্থিতিও নয়। কিন্তু একটা নাম—‘মন্টি’ যেটা হয়ে উঠেছে এক মধুর শ্রদ্ধাঞ্জলি। প্রেমের সেই চিরচেনা অথচ অচেনা অভিজ্ঞতা, আবারও ফিরছে অন্য এক রূপে।

 

আগামী ৪ জুলাই, বড়পর্দায় আসছে ‘মেট্রো…ইন দিনো’। যেখানে থাকছেন আদিত্য রায় কাপুর, সারা আলি খান, আলি ফজল, ফতিমা সানা শেখ, নীনা গুপ্তা এবং অনুপম খের।

 

এই ছবিতে গল্প নয়, সম্পর্কই মুখ্য। আর তার মাঝেই, এক নীরব সংলাপ—‘আমরা তোমায় ভুলিনি, ইরফান।’


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া