বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Prosenjit Chatterjee and Srabanti Chatterjee seek blessings at Kali temple of Naihati for Devi Chowdhurani movie

বিনোদন | প্রচারে নয়, প্রণামে বাজিমাৎ—প্রসেনজিৎ,শ্রাবন্তীর উপস্থিতিতে নৈহাটির বাতাসে উঠল ‘দেবী চৌধুরানী’ ধ্বনি!

Reporter: Syamasri Saha | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৬ জুন ২০২৫ ১৬ : ৩৮Rahul Majumder

 ঘোষণা হওয়ার পর থেকেই জোর চর্চা চলছে শুভ্রজিৎ মিত্রের 'দেবী চৌধুরানী'র। ছবিতে নামভূমিকায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এবং 'ভবানী পাঠক'-এর চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। এই ছবির প্রচার সারতে নৈহাটির কাঁঠালপাড়ায় অবস্থিত ‘দেবী চৌধুরানী’ রচয়িতা তথা সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্মৃতিবিজড়িত ভিটেতে হাজির হয়েছিলেন প্রসেনজিৎ-শ্রাবন্তীরা। সেখান থেকে অনতিদূরে বহুল প্রচারিত এক কালী মন্দিরে এইমুহূর্তে হাজির হয়েছিলেন প্রসেনজিৎ, শ্রাবন্তী সহ ছবির আরও দুই অভিনেত্রী দর্শনা বণিক ও বিবৃতি চট্টোপাধ্যায়। ছিলেন দেবী চৌধুরানী র পরিচালক শুভ্রজিৎ মিত্র-ও।

 

 

শ্রাবন্তীর পরনে ছিল লাল পাড় সাদা শাড়ি। অন্যদিকে প্রসেনজিতকে দেখা গিয়েছে সাদা রঙের ফিটেড কুর্তা-পায়জামা, সঙ্গে খাদির জ্যাকেট। খালি পায়ে মন্দির চত্বরে প্রবেশ করেই মন্দিরের চৌকাঠ ছুঁয়ে ভক্তিভরে নমস্কার করে কপালে হাত ঠেকালেন ভবানী পাঠক ও দেবী চৌধুরানী। দেখাদেখি বাকিরাও। অভিনেতা-অভিনেত্রীদের এক ঝলক দেখার জন্য স্থানীয় মানুষের ভিড় জমেছিল। কড়া নিরাপত্তা ও পুলিশি প্রহরায় মন্দিরে ঢুকলেন দেবী চৌধুরানী র কলাকুশলীরা।  কালীমূর্তিকে জোড়া পদ্ম অর্পণ করে হাত জোড় করে আশীর্বাদ চাইলেন প্রসেনজিৎ। শ্রাবন্তী তখন অভিনেতার বাঁ পাশে। 

 

 

তাঁদের এক ঝলক দেখার জন্য স্থানীয়দের ঢল নামল মন্দির চত্বরে। কড়া নিরাপত্তা ও পুলিশের উপস্থিতিতে সম্পন্ন হল পুজো ও এই বিশেষ সফর। তবে ‘দেবী চৌধুরানী’ ছবি সম্পর্কে সেখানে জড়ো হওয়া স্থানীয় মানুষ এবং অনুরাগীদের কাছে প্রায় কোনও বক্তব্য রাখেননি প্রসেনজিৎ-শ্রাবন্তীরা। তবে এই ছবি নিয়ে যে তাঁরা বেশ উচ্ছ্বসিত তা আজকাল ডট ইন-কে জানিয়েছেন তাঁরা। প্রসেনজিৎ স্বল্প কথায় জানিয়েছেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখনীর সঙ্গে যেভাবে বাঙালির আবেগ জড়িয়ে রয়েছে, তাই তাঁর আশা এই ছবি মানুষের হৃদয় ছুঁয়ে ফেলতে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া