বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

R Madhavan says no to de-ageing tech in Aap Jaisa Koi movie

বিনোদন | এবার বিতর্কে মাধবন! ছবিতে বয়স কমানো নিয়ে প্রকাশ্যে শাহরুখ-আমিরকে কটাক্ষ অভিনেতার?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৬ জুন ২০২৫ ১৫ : ১৮Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: ‘কেশরী: চ্যাপ্টার ২’-এ রুদ্ধশ্বাস খলনায়ক চরিত্রের পর আবারও পর্দায় ফিরছেন আর মাধবন। তবে এবার চরিত্রে কোমলতা, সঙ্গে হালকা ভালবাসার ছোঁয়া। অভিনেতার আগামী রিলিজ ‘আপ জ্যায়সা কোই’-এর ট্রেলার ইতিমধ্যেই দর্শকদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে। ওটিটি-তে মুক্তি পেতে চলা এই ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন ফাতিমা সানা শেখ। পরিচালনায় সমীর আলি খান।

 

ছবির ট্রেলার একদিকে যতটা রোম্যান্টিক-রিয়্যাল, অন্যদিকে ততটাই নজর কাড়ছে মাধবনের চেহারার চমক—একদম তরতাজা, একেবারে যেন বছর দশেক আগের লুকে ফিরে এসেছেন তিনি! অনেকে ধরে নিচ্ছেন, মাধবেন এই তরতাজা চেহারার নেপথ্যে হাত রয়েছে বুঝি বুঝি ডি-এজিং প্রযুক্তির কেরামতি। অথচ শোনামাত্রই  মাধবন বললেন—“বাজেট নেই ভাই!” ছবির ট্রেলার লঞ্চ ইভেন্টে এ প্রসঙ্গ উঠতেই এক গাল হেসে মাধবন বলেন, “সবাই বলছে আমি ডি-এজিং করিয়েছি। কিন্তু আমার তেমন বাজেট নেই! এটা একেবারেই সত্যি নয়।”

 

তাহলে রহস্যটা কী?মাধবনের কথায়, ২০১৬ সালে যখন তিনি ‘শালা খরুশ’-এর জন্য ট্রেনিং শুরু করেন, তখন অনেক ডায়েটিশিয়ান আর ফিটনেস গুরুর কাছে গিয়েছিলেন। কিন্তু কারোর সঙ্গেই মানসিক মিল হয়নি। শেষে যেটা কাজ দিয়েছে, সেটা একদম সহজ — “আমি শুধু নিজের খাওয়ার পরিমাণ কমিয়ে দিয়েছিলাম। সেটাই সব বদলে দেয়।”

 

 

 

তবে ডি-এজিং নিয়ে এই খোঁচা কি ইন্ডাস্ট্রির বড় তারকাদের দিকে ইঙ্গিত? বলিউডে বহু তারকা ইতিমধ্যেই ডি-এজিং প্রযুক্তির সুবিধা নিয়েছেন। আমির খান খোলাখুলি স্বীকার করেছেন এই প্রযুক্তির সুবিধার কথা, বলেছিলেন— “আমি ৬০, কিন্তু এখন তো ভিএফএক্স আছে। আগে ১৮ বছরের চরিত্রে অভিনয় করতে হলে প্রস্থেটিকস রূপসজ্জার সাহায্য নিতে হত। এখন সেই কাজটা প্রযুক্তি করে দেয়।” সলমন খান-কে নিয়েও ইন্টারনেট জগতে বহু আলোচনা রয়েছে যে তিনিও এই প্রযুক্তি ব্যবহার করেছেন। যদিও সালমান কখনও এই প্রসঙ্গে প্রকাশ্যে মুখ খোলেননি।

 

‘আপ জ্যায়সা কোই’ মুক্তি পাচ্ছে ১১ জুলাই। ছবির ট্রেলারে ধরা পড়েছে এক অনন্য প্রেমের গল্প, যেখানে বয়স নয়, গুরুত্বপূর্ণ ‘মানিয়ে নেওয়া’র অভ্যেস। আর তার সঙ্গে রয়েছে একেবারে নতুন চেহারায় ঝকঝকে মাধবন, যিনি বলছেন— “ভিএফএক্স নয়, এটা শরীরচর্চা আর কঠোর নিয়মানুবর্তিতার ফসল।”

 

যেখানে ইন্ডাস্ট্রির অনেকেই বয়স কমাতে প্রযুক্তির শর্টকাট নিচ্ছেন, সেখানে মাধবন হেঁটেছেন ক্লাসিক পথে। আর তাই হয়তো পর্দায় তাঁর এই ‘ফ্রেশ’ লুক এত স্বাভাবিক, এত বিশ্বাসযোগ্য।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া