বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Rajkumar Hirani Shoojit Sircar Onir to join My Melbourne anthology s second chapter

বিনোদন | ভারত-অস্ট্রেলিয়ার গল্পের সেতুবন্ধনের দায়িত্বে এবার রাজকুমার হিরানি, সুজিত সরকার, ওনির! ফিরছে ‘মাই মেলবোর্ন’

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৬ জুন ২০২৫ ১৪ : ১৮Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: মুম্বই থেকে মেলবোর্ন—দু'দেশ, এক গল্পের জাদু! ফের পর্দায় ফিরছে 'মাই মেলবোর্ন'। প্রথম পর্বে ছিলেন রিমা দাস, ইমতিয়াজ আলি, কবীর খান ও ওনির। এবার এই ইন্দো-অস্ট্রেলিয়ান অ্যান্থলজি ছবির দ্বিতীয় সংস্করণে নাম জুড়ল রাজকুমার হিরানি, সুজিত সরকার, অঞ্জলি মেনন এবং অনিরের মতো প্রথম সারির ভারতীয় চলচ্চিত্র নির্মাতাদের।

 

‘মাই মেলবোর্ন’ প্রকল্পের লক্ষ্য একটাই—চলচ্চিত্রের মাধ্যমে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সাংস্কৃতিক বৈচিত্র্য এবং বন্ধনকে আরও গভীর করা। উদ্যোগের পিছনে রয়েছে মাইন্ড ব্লউইং ফিল্মস, আর মেলবোর্নের ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল এই উদ্যোগকে সামনে থেকে এগিয়ে নিয়ে চলেছে।
প্রথম পর্ব মুক্তি পেয়েছিল ২০২৫ সালের মার্চে। সেই ছবিতে উঠে এসেছিল পরিচয়, লিঙ্গ, জাতি, যৌনতা ও প্রতিবন্ধকতা—এই সব স্পর্শকাতর অথচ গুরুত্বপূর্ণ বিষয়। সমালোচক ও দর্শক - দুই মহলেই প্রশংসা কুড়িয়েছিল সেই ছবি।

 

মাইন্ড ব্লোয়িং ফিল্মস-এর সিইও ও এই প্রকল্পের ক্রিয়েটিভ প্রযোজক মিতু ভৌমিক ল্যাংগে বলছেন, “প্রথম মাই মেলবোর্ন-এর সাড়া ছিল অভূতপূর্ব ও হৃদয় ছুঁয়ে যাওয়া। এটাই প্রমাণ করে, যখন হৃদয় দিয়ে লেখা গল্প বলা হয়, সেগুলো কোনও সীমানার বাধা মানে না।” তিনি আরও যোগ করেন, “এই প্রকল্প আমাদের সুযোগ দিয়েছে এমন অনেক নতুন প্রতিভার সঙ্গে কাজ করার, যারা এতদিন প্রতিনিধিত্বহীন ছিলেন। এটা একসঙ্গে কাজ করার, গ্রহণযোগ্যতা এবং সৃজনশীলতার এক অসাধারণ উদযাপন।”

 


‘মুন্নাভাই’ সিরিজ, ‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’, ‘সঞ্জু’ ও সদ্য মুক্তিপ্রাপ্ত ‘ডঙ্কি’-র পরিচালক রাজকুমার হিরানি এই প্রকল্পে যুক্ত হয়ে দারুণ খুশি। তাঁর কথায়, “ 'মাই মেলবোর্ন এমন এক প্ল্যাটফর্ম, যা আমাকে এমন গল্প বলার সুযোগ দিচ্ছে যা ঘরোয়া, অথচ সার্বজনীন; যা একসঙ্গে আত্মিক এবং সাংস্কৃতিক ভাবে প্রাসঙ্গিক।”

 

“গল্পের কোন দেশকাল হয় না”— মত সুজিত সরকারের। ‘ভিকি ডোনর’ থেকে ‘সর্দার উধম’—প্রতিটি ছবিতেই বৈচিত্র্যময় বিষয় নিয়ে কাজ করা সুজিত সরকার এই অ্যান্থলজি নিয়ে বললেন, “গল্প বলার কোনও সীমা নেই। মাই মেলবোর্ন আবার মনে করিয়ে দেয়, স্থানীয় প্রসঙ্গ থেকেও কতটা আন্তর্জাতিক বার্তা উঠে আসতে পারে।”

 

“সহমর্মিতা তৈরি করাই আমার গল্প বলার ধরন”— বললেন অঞ্জলি মেনন। ‘ব্যাঙ্গালোর ডেজ’ খ্যাত পরিচালক অঞ্জলি মেননের মতে, এই অ্যান্থলজির থিমগুলি তাঁর নিজের গল্প বলার দর্শনের সঙ্গে অদ্ভুতভাবে মিলে যায়। “আমি এমন গল্প বলতেই ভালোবাসি যা মানুষকে কাছাকাছি আনে, একে অপরকে অনুভব করতে শেখায়,” বললেন তিনি।

মাই মেলবোর্ন’-এর প্রথম সংস্করণের অন্যতম পরিচালক ওনির আবার ফিরে আসছেন এই নতুন অধ্যায়ে। তাঁর কথায়, “এটা এক চলমান যাত্রা, যার সঙ্গে আমি গভীরভাবে যুক্ত। নতুন ভাবনা আর নতুন কণ্ঠস্বর নিয়ে কাজ করতে পারাটা খুবই তৃপ্তিদায়ক।”

 

‘মাই মেলবোর্ন’-এর এই দ্বিতীয় অধ্যায় শুধুমাত্র একটি সিনেম্যাটিক প্রজেক্ট নয়, এটি একটি সাংস্কৃতিক মেলবন্ধন, যেখানে গল্পের রঙে জোড়া পড়ছে দুই দেশের অনুভব। রাজকুমার হিরানি থেকে ওনির—সবাই মিলে তুলে ধরতে চলেছেন সেই গল্প, যা মন ছুঁয়ে যায়, বাঁচার ভাষা শেখায়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া