শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Uncut Version of superhit Bollywood Film Sholay is getting re-released

বিনোদন | গব্বরের মৃত্যু থেকে নিষিদ্ধ দৃশ্য, দেখতে পাবেন সব! ৫০ বছর পর অবিকৃত রূপে পর্দায় ফিরছে শোলে, কোথায় দেখা যাবে?

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ২৬ জুন ২০২৫ ১১ : ২৬Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: ৫০ বছর পরে নতুন রূপে পর্দায় ফিরছে ‘শোলে’। তাও আবার সম্পূর্ণ আসল এবং অবিকৃত রূপে। রমেশ সিপ্পির ১৯৭৫ সালের এই কালজয়ী সৃষ্টি, হিন্দি সিনেমার সবচেয়ে প্রভাবশালী ছবিগুলির মধ্যে একটি। কিন্তু প্রকাশের সময় সেন্সর বোর্ডের চাপে পরিচালককে বদলে ফেলতে হয় ছবির সমাপ্তি। অবশেষে মুক্তির ৫০ বছর পর সেই আসল সংস্করণ দেখতে পাবেন দর্শকরা।

সদ্য সম্পন্ন হয়েছে ছবির পূর্ণ ডিজিটাল রিস্টোরেশন। বাদ যাওয়া দৃশ্য, কাটা পড়া সংলাপ এবং সেই আসল ‘সমাপ্তি’, সবই এবার দেখা যাবে বড় পর্দায়। তবে দেশে নয়, প্রথমবার বিদেশে দেখানো হবে এই সংস্করণ। ইতালির বোলোনিয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘ইল চিনেমা রিত্রোভাটো’-তে শুক্রবার মুক্তি পাচ্ছে নতুন সংস্করণটি।

প্রসঙ্গত, ১৯৭৫ সালে জরুরি অবস্থার আবহে সেলিম-জাভেদ জুটির লেখা ছবিটি নিয়ে সেন্সর বোর্ড মারাত্মক কঠোর অবস্থান নেয়। ‘অত্যাধিক হিংসাত্মক’ তকমা দিয়ে বাদ দেওয়া হয় একাধিক দৃশ্য। আসল ছবিতে শেষ দৃশ্যে গব্বর-কে কাঁটা লাগানো জুতো দিয়ে পিষে হত্যা করেন ঠাকুর। কিন্তু একজন প্রাক্তন পুলিশ অফিসার আইন নিজের হাতে নিতে পারেন না, এই যুক্তিতে দৃশ্যটি বাদ দিতে বলা হয়। অগত্যা, পরিচালক রমেশ সিপ্পিকে নতুন করে শুট করতে হয় ছবির শেষাংশ। অভিনেতা, কলাকুশলীদের তড়িঘড়ি ফিরিয়ে আনা হয় সেই বিখ্যাত রামগড় গ্রামে। শেষ পর্যন্ত গব্বর সিংকে বন্দি করে পুলিশের হাতে তুলে দেওয়ার দৃশ্য চূড়ান্ত হয়।

হারিয়ে যাওয়া আসল দৃশ্যগুলি আবার ফিরিয়ে আনার উদ্যোগ নেন পরিচালক রমেশ সিপ্পির পুত্র, শাহজাদ সিপ্পি। ২০২২ সালে তিনি যোগাযোগ করেন ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন-এর সঙ্গে। তাতেই হয় অসাধ্য সাধন। বাদ পড়া সব দৃশ্য এবং ডায়লগ জুড়ে দেওয়া হয় ছবিতে। ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন-এর কর্ণধার শিবেন্দ্র সিং দুঙ্গাপুরের কথায়, “এই সংস্করণটিই শোলে-র ইতিহাসে সবচেয়ে প্রামাণ্য ও নিখুঁত সংস্করণ।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া