বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Arpita Das | | Editor: শ্যামশ্রী সাহা ২৫ জুন ২০২৫ ২২ : ০১Soma Majumder
নিজস্ব সংবাদদাতা: দু'বছরের আগেই হঠাৎ করে শেষ দিনের শুটিং হয়ে গেল 'মিঠিঝোরা'র। শোনা যাচ্ছে, জুলাই মাসের ১১ তারিখ পর্দায় শেষবারের মতো দেখানো হবে জি বাংলার অন্যতম জনপ্রিয় এই ধারাবাহিক।
২০২৩ সালের নভেম্বর মাসে 'মিঠিঝোরা'র পথ চলা শুরু হয়েছিল। প্রতি সপ্তাহে টিআরপিতে তেমন ফল করতে না পারলেও দর্শক মনে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। গল্পের মোড়ে নিত্যনতুন চমক দারুণ উপভোগ করছেন সিরিয়ালপ্রেমীরা।
রাই-অনির্বাণের জুটিকে দর্শক দারুণ ভালবাসা দিয়েছে। দু'জনের মধ্যে যতই ভুল বোঝাবুঝি থাকুক না কেন, দিনশেষে একে অপরের সঙ্গে সুখ খুঁজে নিয়েছে তাঁরা। জনপ্রিয়তা পেয়েছে স্রোত ও সার্থকের জুটিও। নিলু ও ক্রান্তিকেও কিছুদিনের মধ্যেই আপন করে নিয়েছেন সকলে। রাই-অনির্বাণের জীবনে এসেছে তাঁদের নতুন সদস্য। গল্পের বিভিন্ন মোড়ে যদিও দূরত্ব বেড়েছে রাই-অনির্বাণ এবং স্রোত ও সার্থক জুটির মধ্যে। তবে কথায় আছে, যার শেষ ভাল তার সব ভাল। তাই হয়তো এই তিন জুটি এবং তিন বোনের মধ্যে মিল দেখিয়েই শেষ করা হবে ধারাবাহিক।
প্রসঙ্গত, অনেকদিন ধরেই 'মিঠিঝোরা' শেষের কথা শোনা গেলেও নতুন ট্র্যাক এসেছে বার বার। তাই আচমকা এইভাবে শেষ করে দেওয়া হবে ধারাবাহিক, তা ভাবতে পারেননি শিল্পী, কলাকুশলী সহ অনুরাগীরাও। এমনকী মঙ্গলবারও অনেকে জানতেন না আজ ধারাবাহিকের শেষ শুটিং হবে।
বিগত দিনে মাত্র কয়েক মাসের মধ্যেই শেষ হয়ে গিয়েছে একাধিক ধারাবাহিক, সেখানে আর কয়েকদিন হলেই দু'বছর সম্পূর্ণ হবে 'মিঠিঝোরা'। তবে তা আর হল না। শেষ দিকে টিআরপি তালিকাতেও সেইভাবে জায়গা করতে পারেনি এই ধারাবাহিক। আর এই সময়ে এবার থেকে কোন ধারাবাহিক দেখা যাবে, সেদিকে তাকিয়ে দর্শক মহল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি