বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | ৩০-এর আগেই দেশের পাঁচ শহরে বিলাসবহুল বাড়ি, গ্যারেজে লাক্সারি গাড়ি! এই অভিনেত্রীর সম্পত্তি হার মানাবে তাবড় বলি তারকাদের

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৫ জুন ২০২৫ ১৮ : ২৯Soma Majumder

নিজস্ব সংবাদদাতা, মুম্বইঃ জনপ্রিয় তিনি আগেও ছিলেন। তবে জীবন বদলে যায় 'পুষ্পা দ্য রাইজ'-এর হাত ধরে। আল্লু অর্জুনের বিপরীতে এই ছবিতে অভিনয়ের পরই কেরিয়ারে আমূল বদল এসেছে রশ্মিকা মন্দানার। দক্ষিণী ছবির গণ্ডি পেরিয়ে বর্তমানে বলিউড দাপিয়ে বেড়াচ্ছেন অভিনেত্রী। বর্তমানে গোটা দেশে তাঁর জনপ্রিয়তাও অন্যান্য তারকাদের  থেকে আলাদা। শুধু তাই নয়, ৩০ বছর পার হওয়ার আগেই বিশাল সম্পত্তি, বিলাসিতায় জীবন উপভোগ করেন 'শ্রীভল্লি'। 

দেশের অন্যতম সফল ও জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় রশ্মিকার নাম রয়েছে প্রথমেই। রশ্মিকা-ই একমাত্র ভারতীয় অভিনেত্রী যাঁর ঝুলিতে রয়েছে তিন তিনটি ৫০০ কোটি ক্লাবে ঢুকে পড়া ছবি -'অ্যানিম্যাল', 'পুষ্পা ২' এবং ছাবা'। এখনও অবধি রশ্মিকার অভিনীত বেশিরভাগ ছবিই সুপারহিট। 

বর্তমানে মুম্বই, গোয়া, বেঙ্গালুরু, কুর্গ ও হায়দ্রাবাদে নিজস্ব বাড়ি আছে রশ্মিকার। শোনা যায়, বেঙ্গালুরুতে ৮ কোটি টাকার বাংলো, গোয়া সি ফেসিং বাড়ি রয়েছে সেই তালিকায়। কখনও কাজের সূত্রে কখনও বা ছুটি কাটাতে সেখানে যান নায়িকা। তবে শুধু বাড়িই নয়, তাঁর গাড়ির কালেকশনও নজরকাড়া। অডি কিউ ৩ যার দাম প্রায় ৪০ লাখ। এসইউভি-এর দাম ভারতে আনুমানিক ১.৮৪ কোটি টাকা। মার্সিডিজ বেঞ্জ সি ক্লাস গাড়ির মূল্য ৫০ লাখ। এছাড়াও রয়েছে রেঞ্জ রোভার স্পোটর্স, টয়োটা ইনোভা ক্রেটা, মার্সিডিজ বেঞ্জ সি ক্লাস-এর মতো গাড়ি। সূত্রের খবর, রশ্মিকার মোট সম্পত্তির পরিমান ৬৬ কোটি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া